বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮

এ্যাপের মাধ্যমে বিবিসিসিআই কর্মকান্ড আরো দ্রুত এগিয়ে যাবে

এ্যাপের মাধ্যমে বিবিসিসিআই কর্মকান্ড আরো দ্রুত এগিয়ে যাবে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বৃটেনে ব্রিটিশ বাংলাদেশী ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টি (বিবিসিসিআই) আনুষ্ঠানিক ভাবে এ্যাপ লঞ্চিং করেছে। এর মাধ্যমে এই সংগঠনের প্রতিটি সদস্য সহজ এবং দ্রত সময়ে ব্যবসায়িক কার্যক্রম সহ সবধরনের সুবিধা নিতে পারবেন। বিবিসিসিআই এ্যাপের সেবার আওতায় আসা প্রথম সংগঠন বৃটেনে।

এ উপলক্ষ্যে আয়োজিত লঞ্চিং অনুষ্টানে বক্তারা বলেন এ্যাপে যোগহওয়ার মাধ্যমে বিবিসিসিআই আরো একধাপ এগিয়ে গেল। গ্লোবাল বিশ্বের সাথে তাল মিলিয়ে ব্যবসা বানিজ্য সহ সবধনের যোগাযোগের উত্তম মাধ্যম হলো এ্যাপ। গেল ১০ জুন ইষ্ট লন্ডনের গ্রেটারেস্ক ষ্ট্রীটের চেম্বর কার্য্যালয়ের বিবিসিসিআই‘র বোর্ড অব ডিরেক্টর্স রুমে আয়োজিত লঞ্চিং অনুষ্টানে বিবিসিসি সদসস্য ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ এবং লন্ডনের বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

বিবিসিসিআই লন্ডন রিজিওনের প্রেসিডেন্ট বশির আহমদের সঞ্চালনায় ও বিবিসিসিআই‘র সাবেক প্রেসিডেণ্ট অধ্যাপক শাহগীর বখত ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত লঞ্চিং অনুষ্টানে এ্যাপ সুবিধা ও ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টির বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন বিবিসিসিআই‘র মেম্বারশীফ ডিরেক্টর মনির আহমদ, ডিরেক্টর খালেদ আহমদ, এডভাইজার এন্ড সাবেক প্রেসিডেন্ট মুকিম আহমদ, মোবাইল এ্যাপ প্রেজেন্টেশন ম্যানেজিং ডিরেক্টর কাজী হাসান, বিবিসিসি‘র ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এম এম নূর, প্রশ্ন-উত্তর পর্বে বিবিসিসি সদস্য ছাড়াও আগত অতিথিরা অংশ নেন। ফিনান্স ডাইরেক্টর সাইদুর রহমান রেনু জেপি‘র ধন্যবাদ বক্তব্যের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি ঘোষনা করা হয়।

মোবাইল এ্যাপ হচ্ছে এমন একটি সফটওয়ার, যার মাধ্যমে স্মল ওয়ারলেস, স্মার্ট ফোন, টেবলেট, ল্যাপটপ এবং ডেকষ্টপে ব্যাবহার উপয়োগী। এর মাধ্যমে অতি সহজে তেরটি সুবিধা পাওয়া সম্ভব। বিশ্বের যেকোন প্রান্থ থেকে বিবিসিসিআইয়ের তথ্য জানা সম্ভব, যে কোনস্থান থেকে রিজেষ্টশন ফরম পূনর করে যোগ হওয়া যাবে এছাড়া বিশ্বের যে কোন প্রান্ত থেকে লগইনের মাধ্যমে সদস্যদের সম্পর্কে যে কোন তথ্য পাওয়া যাবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026