মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬

মা হতে প্রস্তুত কারিনা

মা হতে প্রস্তুত কারিনা

বিনোদন ডেস্ক: সংসার জীবনে প্রায় তিন বছর পার করলেন সাঈফ আলী খান এবং কারিনা কাপুর খান। সংসারে নতুন অতিথির আগমন নিয়ে প্রায়ই প্রশ্ন শুনতে হয় কারিনা কাপুরকে।

জবাবে এতদিন বলে এসেছেন সাঈফের আগের পক্ষের দুই সন্তান সারা ও ইব্রাহিমকে নিয়েই বেশ সুখে আছেন তাঁরা। তবে এবার মতো বদলেছেন এই তারকা দম্পতি। সম্প্রতি বম্বে টাইমস-এর সঙ্গে এক সাক্ষাৎকারে সে ঈঙ্গিত দিয়েছেন কারিনা নিজেই,”আমরা সব গুছিয়ে নিয়েছি। এখন আমি মা হওয়ার জন্য তৈরি। তবে সেটা কখন তা এখনই বলতে পারছি না।”

এ সাক্ষাৎকারে ৩৪ বছর বয়সী এই তারকা কথা বলেছেন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা তাঁর নতুন ছবি ‘বাজরঙ্গি ভাইজান’ নিয়েও; সালমান এমন একজন তারকা, যাঁর সঙ্গে কাজ করতে সব নায়িকাই মুখিয়ে থাকে। এটা যদি কেউ অস্বীকার করে সে মিথ্যা বলছে।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026