নিউজ ডেস্ক: ব্রাজিল থেকে আমদানি করা পঁচা গমের সাথে অবৈধ প্রধানমন্ত্রীর পুত্র জয়ের ১০০ হাজার ডলারের কমিশন বাণিজ্য বেরিয়ে আসছে । ব্রাজিল থেকে কেনা পশুর খাদ্য থেকে বেরিয়ে আসছে পোকা। জয়ের এই কমিশন বানিজ্যে ফেসে যাচ্ছে সরকারের কিছু অসৎ ও দুর্নীতিবাজ কর্মকর্তাও।
নাম প্রকাশে অনিচ্ছুক ফেসে যাওয়া এক কর্ম কর্তা আক্ষেপ করে বলেন, দুর্নীতি না করেও দুর্নীতিবাজ হচ্ছি আমরা। কিন্তু যারা এই গম দুর্নীতির সাথে জড়িত তাদের কি কোনো বিচার হবে ? কে করবে তাদের বিচার ? যাদের মা রাষ্ট্রের প্রধান তারা কি এই কমিশন বানিজ্যের বিচার করবে?
মন্ত্রনালয় আর মন্ত্রী বেস্ত প্রধানমন্ত্রীর সন্তানকে বাঁচাতে। আমার হচ্ছি বলিরপাঠা। আমরা আমাদের পরিবারকে বাঁচাতে সব কিছুই মেনে নিচ্ছি। অন্য এক সুত্রে জানাযায়, সজিব ওয়াজেদ জয়ের নির্দেশেই ব্রাজিল থেকে এই গম আমদানির ছাড়পত্র দেন খাদ্য মন্ত্রনালয় ।
অবৈধ প্রধানমন্ত্রী হাসিনা ব্রাজিল থেকে পচা গম আমদানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার পর কেটে গেছে দুই সপ্তাহ। কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা এখনো নেয়নি খাদ্য মন্ত্রণালয়। লোক দেখান এই নির্দেশের পিছনে যে রহস্য সেটাতো আর সাধারন মানুষের পক্ষে বুজা সম্ভব নয় ।
খাদ্যসচিব মুশফিকা ইকফাৎ বলেন আমি সরকারি সফরে দেশের বাইরে ছিলাম। রবিবার কাজে যোগ দিয়েছি। কিছু কাজ আছে, যেগুলো তদন্ত কমিটির পক্ষে করা সমস্যা। কিন্তু যাঁদের বিরুদ্ধে নষ্ট গম আমদানির অভিযোগ তাঁদের গবেষণাগারেই পরীক্ষা করাটা কতটা যৌক্তিক- এ প্রশ্নের উত্তরে খাদ্যসচিব বলেন, আমরা বাইরের প্রতিষ্ঠান থেকেও পরীক্ষা করাব।
আসল কথা হচ্ছে,থলের বিড়াল বেরিয়ে আসায় গম বানিজ্য নিয়ে বিপাকে পড়েছে স্বয়ং অবৈধ প্রধানমন্ত্রী হাসিনা । সন্তানের এই অবৈধ কমিশনের খবর দামাচাপা দিতে সতর্কতার সাথে সব কিছু নিয়ন্ত্রণ করছেন তিনি নিজেই। পুত্র জয়কে বাঁচাতে কার কার কপাল পোড়ে সেটাই এখন দেখার বিষয়।