বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫

নব নির্মিত শাহজালাল সারকারখানার জুলাইয়ে উৎপাদনে যাবে

নব নির্মিত শাহজালাল সারকারখানার জুলাইয়ে উৎপাদনে যাবে

জুয়েল খান: সিলেটের ফেন্ছুগন্জ নব নির্মিত শাহজালাল সার কারখানা জুলাইয়ে উৎপাদনে যাচ্ছে। প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক এই সার কারখানা আওয়ামীলীগ সরকারের অন্যতম বৃহত্তম প্রকল্প শাহজালাল সার কারখানা উৎপাদনে যেতে সকল ধরনের প্রস্ততি চুড়ান্ত পর্যায়ে রয়েছে।

প্রকল্পের স্থানীয় কার্যালয় সুত্রে জানা যায়, আগামী জুলাইমাসে দেশের বৃহত্তম এই সারকারখানায় ইউরিয়া উৎপাদনের লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি চলছে। ইতিমধ্যে শাহজালাল ফার্টিলাইজার প্রকল্পে ১৬টি প্লান্ট চালু চালু হয়েছে। চালুকৃত প্লান্টগুলোর মধ্যে রয়েছে- প্রতি ঘন্টায় ১১শ টন পানি উত্তোলন ক্ষমতা সম্পন্ন পাওয়ার ইনটেক প্লান্ট, ১৪ হাজার মিটার কিউব পানি ধারণ ক্ষমতার কমপ্লেক্স পাম্প স্টেশন, ডেমি ওয়াটার প্লান্ট, ২টি বয়লার, নাইট্রোজেন প্লান্ট, ইনস্ট্রুমেন্ট এয়ার ইউনিট, মেইন সাব স্টেশন, এমোনিয়া সাব স্টেশন, ইউরিয়া সাব স্টেশন, কুলিং ওয়াটার পাম্প, ২টি ডিজেল ইঞ্জিন জেনারেটর, ১২ মেগাওয়াট ক্ষমতার ২টি স্টিম টারবাইন জেনারেটর, ফিড গ্যাস কমপ্রেসার, পলিথিন প্লান্ট, ব্যাগিং ইউনিট,বাল্ক গোডাউন পরীক্ষামুলক চালু হয়েছে।

আমেরিকা ও নেদারল্যান্ডসের প্রযুক্তিতে এই সারকারখানা প্রতিষ্ঠিত হচ্ছে। সকল প্রস্তুতি সম্পন্ন হলে আমেরিকার কিলো ব্রাউন রুট (কেবিআর) কোম্পানী ও ন্যার্দাল্যান্ডসের স্টীম কার্বন কোম্পানীর কর্মকর্তারা দৈনিক ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের বিনিময়ে ১৭৬০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনের নিশ্চয়তা দিলেই পুরোপুরি যাত্রা শুরু করবে শাহজালাল সারকাখানা।

নব নির্মিত শাহ জালাল সার কারখানার উৎপাদনে যাওয়ার লক্ষে গ্যাস সরবরাহের প্রয়োজনে গত ২৯ শে মে অস্থায়ী ভিত্তিতে জালালাবাদ গ্যাস কোম্পানীর সরবরাহকৃত গ্যাস লাইন থেকে গ্যাস সংযোগ প্রদান করা হয়। শাহাজালাল ফার্টিলাইজার প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী কামরুজ্জামান বলেন, গ্যাস সংযোগ প্রদান করায় সব ধরনের পরীক্ষা নিরীক্ষা বর্তমানে চুড়ান্ত পর্যায়ে রয়েছে। জুলাই মাসে উৎপাদনে যাওয়ার লক্ষে যাবতীয় প্রস্ততি গ্রহন করা হয়েছে। প্রায় ৬২ একর জায়গার উপর ফে ুগঞ্জ সারকারখানার পাশে শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি স্থাপনের কাজ শুরু হয়। চীনা কোম্পানী মেসার্স কমপ্লান্ট প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকায় প্রকল্পটি বাস্তবায়ন করছে। ২০১২ সালের ২৪শে মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নব নির্মিত ফেঞ্চুগঞ্জ সার কার খানার নির্মানকাজের উদ্বোধন করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026