বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫

টাওয়ার হ্যামলেটস মেয়র জন বিগসের কেবিনেটে থাকছেন যারা

টাওয়ার হ্যামলেটস মেয়র জন বিগসের কেবিনেটে থাকছেন যারা

শীর্ষবিন্দু নিউজ: লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটসের নব নির্বাচিত মেয়র জন বিগসের কেবিনেট গঠন করা হয়েছে গত সোমবার।

নতুন কেবিনেটে তিন জন কাউন্সিলার ডেপুটি মেয়রের পাশাপাশি কেবিনেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন। ডেপুটি মেয়র হিসেবে থাকছেন- কাউন্সিলার সিরাজুল ইসলাম হাউজিং ম্যানেজমেন্ট এন্ড পারফরমেন্স, ডেপুটি মেয়র কাউন্সিলার র‌্যাচেল সার্ন্ডাস এডুকেশন এন্ড চিলডেন সার্ভিস এবং কাউন্সিলার শিরিয়া খাতুন কমিউনিটি সেইফটি লিড মেম্বার হিসাবে কেবিনেটে দায়িত্ব পালন করবেন।

এছাড়াও কাউন্সিলার র‌্যাচেল ব্ল্যাক ষ্ট্যাটেজিক ডেভেলাপমেন্ট, কাউন্সিলার আয়াস মিয়া এনভায়রনমেন্ট ও স্ট্রিট ওয়েস্ট মেনেজমেন্ট পাকিং এন্ড টা্রন্সপোর্ট সার্ভিস, কাউন্সিলার যশোয়া প্যাক ওয়ার্ক এন্ড ইকোনমি গ্রোথ, কাউন্সিলার এমি হোয়াইট হ্যালথ এন্ড এডাল্ট সার্ভিস, কাউন্সিলার আসমা বেগম কালচার, কাউন্সিলার ডেভিড এডগার রিসোর্স এন্ড ফাইনান্স কেবিনেট মেম্বার হিসাবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র লুৎফুর রহমানের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ প্রমানিত হওয়ায় কোর্টের আদেশে গত ১১ জুন পূনরায় টাওয়ার হ্যামলেট নির্বাচন অনুষ্টিত হয়। এতে জন বিগস মেয়র নির্বাচন হন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026