শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৪৪

বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে বসছেন তারেক রহমান

বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে বসছেন তারেক রহমান

মুনজের আহমদ চৌধুরী: আগামী বৃহস্পতিবার (২ জুলাই) লন্ডনে সাংবাদিকদের সাথে বসছেন বিএনপির সিনিওর ভাইস-চেয়ারম্যান তারেক রহমান। এক এগারোর পরিবর্তিত প্রেক্ষাপটে ২০০৮ সালের ১২ই সেপ্টেম্বর তারেক রহমান যুক্তরাজ্যে আসেন। দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করলেও এবারই প্রথমবারের মতো কেবল সাংবাদিকদের সাথে বসছেন তিনি।

নানামুখী বাস্তবতায় লন্ডনে বাংলা মিডিয়ার সাংবাদিকদের সাথে আনুষ্টানিকভাবে আগে বৈঠকে না বসলেও দেখা-সাক্ষাতে বা বিভিন্ন অনুষ্ঠানে সব সময়ই সাংবাদিকদের খোজঁ নিতে দেখা গেছে তারেক রহমানকে।

বৃহস্পতিবার পুর্ব লন্ডনে ব্রিকলেনের সোনারগাও রেষ্টুরেন্টে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে ব্রিটেনের বাংলা মিডিয়ার সাংবাদিক ও সংবাদকর্মীদের সন্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। যুক্তরাজ্য বিএনপির সভাপতি সম্পাদকের নেতৃত্বে যুক্তরাজ্য বিএনপির মিডিয়া সেল এ আয়োজনকে সামনে রেখে কাজ করছে বলে বিএনপির সুত্রে জানা গেছে। আর এ অনুষ্টানে তারেক রহমান উপস্থিত থেকে সাংবাদিকদের সাথে আলোচনায় অংশ নেবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026