মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০১

অ্যাসাঞ্জকে নিয়ে ব্রিটেন-ইকুয়েডর সংলাপ

অ্যাসাঞ্জকে নিয়ে ব্রিটেন-ইকুয়েডর সংলাপ

 

 

 

 

 

 

 

 

 

দুনিয়া জুড়ে ডেস্ক: বিশ্বব্যাপী সাড়াজাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের ভবিষ্যৎ নির্ধারণে যুক্তরাজ্যের সঙ্গে ১৭ জুন আলোচনায় বসতে পারে ইকুয়েডর। গত সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে ওঠে আসে এই তথ্য।

ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী রিকার্দো পাতিনো এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়ে বলেন, ‘লন্ডনের ইকুয়েডর দূতাবাসে অ্যাসাঞ্জের প্রবেশের এক বছর পর ১৭ জুন আমি আবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগের সঙ্গে সাক্ষাৎ করব। আশা করছি, এ বৈঠকে অ্যাসাঞ্জের রাজনৈতিক আশ্রয়ের বিষয়ে একটা সমাধান আসবে।এর আগে গতকাল যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, অ্যাসাঞ্জের ভবিষ্যৎ নির্ধারণে ইকুয়েডরের সঙ্গে আলোচনায় বসার কথা বিবেচনা করছে দেশটি।

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, চলতি মাসের শেষের দিকে ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী পাতিনো লন্ডন সফর করার সময় হেগের সঙ্গে দেখা করতে চেয়েছেন। মন্ত্রণালয় বিষয়টি ইতিবাচক মনোভাব নিয়ে বিবেচনা করছে। আশা করা হচ্ছে, অ্যাসাঞ্জের বিষয় কূটনৈতিক সমাধানে পাতিনোর সফর ভূমিকা রাখবে। বিষয়টি অ্যাসাঞ্জকে নিয়ে দুই দেশের চলমান কূটনৈতিক অচলাবস্থা অবসানের প্রথম লক্ষণ হিসেবে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত: সুইডেনে এক নারী অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছে। অ্যাসাঞ্জ গত বছরের জুনে লন্ডনের ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নিয়ে আছেন। ধারণা করা হচ্ছে, গ্রেপ্তারের পর বিচারের জন্য অ্যাসাঞ্জকে সুইডেনে প্রত্যর্পণ করা হতে পারে। দূতাবাস থেকে বের হলে অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করা হবে বলে গত বছর ঘোষণা দেয় যুক্তরাজ্য সরকার।

সূত্র: রয়টার্স, বিবিসি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026