বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:৫৫

সিলেটে পরিকল্পিত নগরী চাই দাবিতে বাপার মানববন্ধন

সিলেটে পরিকল্পিত নগরী চাই দাবিতে বাপার মানববন্ধন

শীর্ষবিন্দু নিউজ: পরিবেশ দিবসে দাবি ভাই  পরিকল্পিত নগরী চাই’ এই স্লোগানে বিশ্ব পরিবেশ দিবসে বুধবার বিকেলে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মানববন্ধন করেছে। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী, পরিবেশ সচেতন ব্যক্তি ও পরিবেশবাদী সংগঠনের প্রধানেরা একাÍ হয়ে ‘পরিকল্পিত নগর’ দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।

পরিকল্পিত নগরী চাই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে মানবন্ধনে সম্পৃক্ত হন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি বলেন, ‘সিলেট একটি অপরিকল্পিত নগর। এ নগরকে পরিকল্পিত নগর হিসেবে না গড়তে পারলে সার্বিক পরিবেশ বিপন্ন হবে। পরিকল্পিত নগর গড়ার অঙ্গীকার নিয়ে আমি আমার নির্বাচনী প্রচারণা চালিয়েছি। নগরবাসী যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমার প্রধান কাজ হবে সিলেটকে আধুনিক ও পরিবেশবান্ধব একটি পরিকল্পিত নগর হিসেবে প্রতিষ্ঠা করা।

সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিকেল পাঁচটায় মানববন্ধন শুরু হয়। প্রায় এক ঘন্টার কর্মসূচি চলাকালে পরিকল্পিত নগর দাবির সঙ্গে পরিবেশ রক্ষার সচেতনতায় সিলেটের জন্য জনগুরুত্বপূর্ণ ১৮টি দাবিসংবলিত ফ্যাস্টুন প্রদর্শন করা হয়। বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করি কিমের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ইস্ট ইউনিভার্সিটির পরিবেশবিজ্ঞান বিভাগের ডিন ড. এম এ মজিদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদউল্লাহ শহিদুল ইসলাম শাহিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস, এমদাদুল হক, ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি সৈয়দ বাহলুল আহমদ, তথ্য চিত্র নির্মাতা নিরঞ্জন দে যাদু, উন্নয়নকর্মী আসাদুজ্জামান সায়ম, পরিবেশবাদী সংগঠন গ্রিণ এক্সফ্লোর সোসাইটির সভাপতি অনিমেষ ঘোষ, মুক্ত চিন্তার সংগঠন নিনাই সভাপতি তায়েফ আহমদ চৌধুরী প্রমুখ।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026