স্বদেশ জুড়ে: লন্ডনে থাকা তারেক রহমানকে দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে যুক্তরাজ্যের রাজনীতিকদের কিছুই করার নেই বলে জানিয়েছেন বাংলাদেশ সফররত ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী অ্যালান ডানকান। বুধবার ঢাকায় সাংবাদিকদের কাছে তারেককে ফেরত পাঠানোর বিষয়ে একথা জানান তিনি।
ডানকান বলেন, আমি আপনাদেরকে এটা পরিষ্কার করে বলতে চাই যে আমাদের একটি স্বাধীন বিচার বিভাগ রয়েছে। সুতরাং এটা রাজনীতিবিদরা নির্ধারণ কারার মতো কোনো সিদ্ধান্ত নয়। কারণ আমরা এই সিদ্ধান্তটি নেয়ার মতো কোনো কর্তৃপক্ষ নই। তারেক লন্ডনে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন, বিএনপির এই সূত্রের দাবিতে ডানাকানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, নির্দিষ্ট কোনো ব্যক্তির আশ্রয় পদ্ধতি নিয়ে তিনি কোনো মন্তব্য করবেন না।
প্রসঙ্গত: তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার খালেদা জিয়ার ছেলে তারেক ২০০৮ সালে জামিনে মুক্তি পেয়ে লন্ডনে যান। এরপর থেকে স্ত্রী-সন্তান নিয়ে সেখানেই রয়েছেন তিনি। মূলত সমস্যা দেখা দেয়, দীর্ঘ পাঁচ বছর পর গত ২৩ মে লন্ডনে বিএনপির এক সভায় প্রথম যোগ দেন দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক। এরপর তাকে নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি হয়। ক্ষমতাসীন দল আওয়ামলীগ ভীত সন্ত্রস্থ হয়ে পড়ে তারেকের খুব শিঘ্রই দেশে ফেরা নিয়ে। আসন্ন নির্বাচনের আগে তারেক যাতে বিএনপির প্রধানের দায়িত্বে আসতে না পারেন। তাই পরপরই দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অর্থ পাচার মামলায় আদালত তারেককে দেশে ফিরিয়ে আনতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ক্ষমতাসীন এই দল। ইন্টারপোলের মাধ্যমে তারেককে দেশে ফিরিয়ে আনার চেষ্টার কথা বলছে সরকার।
Leave a Reply