শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞাকে এ নির্দেশ দেন।
এদিকে মঙ্গলবার একনেক সভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ৬ হাজার ৭৬ কোটি টাকার একটি প্রকল্প নিয়ে আলোচনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফ উপস্থিত হননি। বর্তমান সরকারের ২য় মেয়াদেও সৈয়দ আশরাফ এ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। এছাড়াও তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে মন্ত্রীসভা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম ও ত্রাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকেও মন্ত্রীসভা থেকে অব্যাহতি দেয়ার প্রাক্রিয়া চলছে। সরকারের উচ্চ পর্যায় থেকে এ সিদ্ধান্তের পর এ প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারের বিশেষ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেকের বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সৈয়দ আশরাফুল ইসলামকে অব্যাহতির বিষয়টি উল্লেখ করলেও এডভোকেট কামরুল ইসলাম ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া’র (আজ বেলা তিনটায় এ প্রতিবেদন লেখার সময়) বিষয়ে এখনো লিখিত কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি।