শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৮

সাংবাদিকদের নিয়ে যুক্তরাজ্য আওয়ামীলীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিকদের নিয়ে যুক্তরাজ্য আওয়ামীলীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

শীর্ষবিন্দু নিউজ: ২২শে রামাদ্বান বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় প্রিন্ট মিডিয়া ইলেক্ট্রনিক্স মিডিয়া ও অনলাইন মিডিয়ার সাংবাদিকের নিয়ে যুক্তরাজ্য আওয়ামীলীগেরে উদ্যেগে অনুষ্ঠিত হয়ে গেল এক ইফতার মাহফিল। পূর্ব লন্ডনের ক্যাফেগ্রীল রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহিফিলে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও আওয়ামীলীগের স্থানীয় নেতাকর্মীরা।

যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় আলোচনা সভার শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় জার নেতাসহ সকল মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুকামনা এবং দেশ জাতি ও বিশ্বমানবতার কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন যুক্তরাজ্য ওলামালীগের সভাপতি মৌলানা কুতুব উদ্দিন।

ইফতার মাহফিলে সাংবাদিকদের সাথে ইউকে আওয়ামীলীগের নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন সৈয়দ সাজিদুর রহমান ফারুক। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউরোপীয় আওয়ামীলীগের সেক্রেটারী এম এ গনী, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহসভাপতি জালাল উদ্দিন, সহসভাপতি হরমুজ আলী, সহ সভাপতি শাহ আজিজুর রহমান, সহ সভাপতি সিতাব চৌধুরী, যুগ্মসম্পাদক নৈমুদ্দিন রিয়াজ, যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামীম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাজ্জাদ মিয়া, লন্ডন মহানগর আওয়ামীলীগের সভাপতি নূরুল হক লালামিয়া, মানবাধিককার বিষময়ক সম্পাদক সারব আলী, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আ.স.ম মিসবাহ, যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধূ, সেক্রেটারী, সেলিম খান, যুগ্ম সম্পাদক জামাল খান, ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ, সরওয়ার কীবর সহ আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়াশীলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026