শীর্ষবিন্দু নিউজ: পুরো ব্রিটেনের মধ্যে সার্বাধিক সংখ্যাক এর্ফোডেবল বা সামর্থের মধ্যে বাড়ি ঘর নির্মানের ব্যবস্থা করছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। সরকারের ডিপার্টমেন্ট অব কমিউনিটিজ এন্ড লকাল গর্ভনমেন্ট (ডিসিএলজি) কর্তৃক প্রকাশিত এর পরিসংখ্যানে এই তথ্য তুলে ধরা হয়।
২০১০/১১ থেকে ২০১৫/১৫ অর্থবছরে টাওয়ার হ্যামলেটসে ৫ হাজার ৫৯০টি এর্ফোডেবল হোম সরবরাহ করা হয়। একই বছরগুলোতে ডেভেলপার কোম্পানীগুলোর সাথে কাজ করার এবং কাউন্সিলের নিজস্ব রিজেনালেমণ প্রকল্পগুলোর মাধ্যমে বারায় সামর্থাধীন বাড়ি ঘর নির্মান ও উন্নয়ন নিশিচত করতে কাউন্সিল কঠোর পরিশ্রম করে।
উল্লেখিত বছর গুলোতে যে রিজেনাশেন প্রজেক্টগুলোর মাধ্যমে এর্ফোডেবল হোম নিশ্চিত করা হয়েছে। তার অন্যতম হচ্ছে ওসেন এস্টেট রিজেনারেশন প্রজেক্ট, যার আওতায় নির্মিত ৮০০টি নতুন ঘরের মধ্যে ৩৯৫টি হচ্ছে এর্ফোডেবল হোম বা সামর্থের মধ্যে ঘর।
বারায় আরো অনেকগুলো রিজেনারেশন প্রকল্প বাস্তাবায়নাধীন রয়েছে, যা সম্পন্ন হয়ে বিপুল সংখ্যক এর্ফোডেবল হোম পাওয়া যাবে। এইসব রিজেনারেশন প্রজক্টগুলোর মধ্যে রয়েঝে ব্ল্যাকওয়াল রীচ, যার ফেইজ ১ শিগগিরই সম্পন্ন হবে। এখানে ৯৮টি নতুন ঘর নির্মাণ করা হয়েছে। যার ৭৯টি হবে সোশ্যাল রেন্ট এর আওতাধীন। পুরো প্রজেক্ট বাস্তবায়িত হলে ১ হাজার ৫৭৫টি নতুন ঘর নির্মিত হবে।
হোয়াইট চ্যাপেল ভিশন এর আওয়ায় হোয়াইটচ্যাপেল এলাকায় ৩ হাজার ৫০০টি নতুন ঘর নির্মিত হবে। যার মধ্যে বিপুল সংখ্যাক ঘর হবে ফ্যামিলি এবং এর্ফোডেবল হোম। ওয়াপিং এর সাবেক নিউজ ইন্টারন্যাশনাল সাইটকে ঘিরে গৃহিত লন্ডন ডক প্রজেক্টের আওতায় ৪৮৬টি এর্ফোডেবল হোম নির্মাণ করা হচ্ছে।
টাওয়ার হ্যামলেটস মেয়র জন বিগস জানান, আমদের বাসিন্দাদের জন্য এর্ফোডেবল হোম সরবরাহ করতে কাউন্সিল কঠোর পরিশ্রম করছে। যা উঠে এসেছে এই পরিসংখ্যানে। কিন্তু তাই বলে আমরা বসে থেকে বিশ্রাম নিতে পারি না। জনসংখ্যার ক্রমবর্ধমান হার মোকাবেলায়সহ টাওয়ার হ্যামলেটস এর সামনে সমস্যা ও চ্যালেঞ্জ রয়েছে। তা মেকাবেলায় আমাদের আরো বেশি কাজ করতে হবে।
টাওয়ার হ্যামলেটস জানান, চলতি বছরের শুরুর দিকে কাউন্সিল সরকারের নিউ হোমস বোনাস থেকে ২৪ দশমিক ৮ মিলিয়ন পাউন্ড অনুদান লাভ করে। বারার হাউজিং স্টক নির্মানে কাউন্সিলের সাফল্যের স্বীকৃতি স্বরুপ সরকারের তরফ থেকে এই অনুদান দেয়া হয়।