বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৫

সৌদিআরবে সড়ক দূর্ঘটনায় নিহত ফেঞ্চুগঞ্জে রায়হানের পরিবারে শোকের মাতম

সৌদিআরবে সড়ক দূর্ঘটনায় নিহত ফেঞ্চুগঞ্জে রায়হানের পরিবারে শোকের মাতম

জুয়েল খান: সৌদি আরবে মর্মান্তিক সড়ক সড়ক দূর্ঘটনায় নিহত মোঃ মওদুদ আহমদ চৌধূরী রায়হান (২৬) সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়ার আশিঘর গ্রামের রমিজ উদ্দিন চৌধূরীর পুত্র। ওমরা হজ্ব পালন শেষে গত শুক্রবার ফজরের নামাজ শেষে মক্কা থেকে রিয়াদ ফেরার পথে হুমায়রা নামক স্থানে ভয়াবহ সড়ক দূর্ঘটনায় মাসুক তালুকদার (৫০) ও মাওলানা নিজাম উদ্দিন (৫৫) দুই সহযাত্রীসহ মোঃ মওদুদ আহমদ রায়হান ঘটনাস্থলে নিহতহন।

রমিজ উদ্দিন চৌধূরীর ২ ছেলে ৩ মেয়ের মধ্যে রায়হান সবার বড়। ২০০৯ সালে সৌদিআরবে গমন করেন রায়হান। রায়হানের মৃত্যুর খবর ঘিলাছড়ার ইউনিয়নের আশিঘর গ্রামের বাড়িতে পৌছিলে মা,বাবা, আত্নীয় স্বজনের আহাজারিতে বাতাসভারি হয়ে উঠে। গতকাল সরেজমিনে রায়হানের বাড়িতে গিয়ে দেখা যায়, বাবা বারান্দায় বসে নীরবে চোঁখের জল ফেলছেন। ঘরে বিছানায় নির্বাক হয়ে শুয়ে আছেন মা ছালেহা আক্তার চৌধূরী।

হঠাৎ ডুকরে কেঁেদ উঠেন মা ছালেহা বেগম। পাড়াপ্রতিবেশী আত্নীয়য়স্বজনরা মাকে শান্তনা দিচ্ছেন। মা কেঁদে বলেন, আমার ছেলে ওমরাহ করে বলছে আম্মা আমি সবার জন্য দোয়া করেছি। আমি রিয়াদ গিয়ে তোমার সাথে ফোনে কথা বলবো। এই কথা গুলো বলে হাউমাউ কওে কাঁদতে থাকেন ছালেহা বেগম। রায়হানের পিতা সজল চোঁখে বলেন, ছেলে আমার (রায়হান) ঈদের জন্য বাড়িতে টাকা পাঠালো। আজ ছেলে নেই আমাদের সব আনন্দ শেষ হয়ে গেছে।

রায়হানের বোন তানিয়ে কেঁদে কেঁদে বলেন, ভাই আমার সবার সাথে ফোনে, ফেইসবুকে যোগাযোগ রাখতো। আত্নীয়য়স্বজনের খোঁজ খবর নিতে। এলাকার গরীর মানুষকে সাহায্যে সহযোগিতা করতো। সৌদিতে অবস্থানরত মামার টেলিফোনের পর থেকে আমার সব কিছু শেষ হয়ে গেছে বলতে বলতে ডুকরে ডুকরে কাঁদতে থাকেন। ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ বাবুল চৌধূরী বলেন, ছেলেটি মানুষের উপকারের কথা চিন্তা করতো। দেশে আসলে সাধ্যমতো মানুষের কল্যাণে সাহায্যে সহযোগিতা করেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026