সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:১৪

ভারতে স্থায়ীভাবে যেতে ইচ্ছুক ৬০০ ছিটমহলবাসী

ভারতে স্থায়ীভাবে যেতে ইচ্ছুক ৬০০ ছিটমহলবাসী

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: পঞ্চগড় ও কুড়িগ্রামের ছিটমহলগুলোতে যৌথ জনগণনায় এ পর্যন্ত ৬০০ জন ভারতে যাওয়ার আগ্রহের কথা জানিয়েছেন। অন্যদিকে এখন পর্যন্ত ভারত থেকে বাংলাদেশে আসতে চাননি কেউ। যৌথ জনগণনা সম্পর্কিত জেলা কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন রেজা গণমাধ্যমকে এ তথ্য জানান।

শাহীন রেজা বলেন, পঞ্চগড়ের দেবীগঞ্জের তিনটি ছিটমহল থেকে ১৮৯ জন ভারতে যাওয়ার আবেদন করেছেন। বাকি ২০০ জন গণনার প্রথম তিনদিনে ভারতে যাওয়ার আবেদন করেন। এদিকে পঞ্চগড় সদর উপজেলার গারাতি ছিটমহলের ১৪ জন এবং বোদার নাজিরগঞ্জ দইখাতা ছিটের চারজন ভারতে যাওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। ওই ১৮জন বাংলাদেশে থাকার জন্য শনিবার নতুন করে আবেদন করেছেন বলে জানান শাহীন রেজা।

তিনি বলেন, পঞ্চগড়ের ৩৬টি ছিটমহলে পাঁচ দিন যৌথ জনগণনা হয়েছে। এখানকার ৩৮৯ জন ভারতে যাওয়ার জন্য আবেদন করেছেন। আর কুড়িগ্রাম জেলার ছিটমহলগুলোতে ছয় দিনের জনগণনায় পাঁচ হাজার ৫৫৫জন নাম নিবন্ধন করেছেন, যাদের ২১১ জন ভারতে যেতে আগ্রহ প্রকাশ করেছেন।

এছাড়াও প্রথমদিকে ভারতে যাওয়ার আগ্রহ প্রকাশ করলেও অনেকে পরে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন বলে জানান তিনি। এদিকে ভারতে বাংলাদেশি ছিটমহলগুলোতে জনগণনার পঞ্চম দিন পর্যন্ত কেউ ভারত থেকে বাংলাদেশে আসতে আবেদন করেননি বলে ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির (ভারত) সহসাধারণ সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত জানিয়েছেন।

ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির পঞ্চগড়-নীলফামারী জেলার সভাপতি মফিজার রহমান বলেন, পারিবারিক কলহ, জমিজমার ভাগ পাওয়া না পাওয়াসহ নানা কারণে কেউ কেউ ভারতে যাওয়ার আগ্রহ দেখিয়েছেন। এদের অধিকাংশই হিন্দু সম্প্রদায়ের। তবে এদের মধ্যে কেউ কেউ সিদ্ধান্ত পরিবর্তনও করেছেন। গত ৬ জুলাই থেকে শুরু হওয়া জনগণনার কার্যক্রম চলবে আগামী ১৬ জুলাই পর্যন্ত।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026