শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪

ব্রিকলেইন জামে মসজিদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ব্রিকলেইন জামে মসজিদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

শীর্ষবিন্দু নিউজ: ব্রিকলেইন জামে মসজিদে নামাজ পড়লে দেশের স্বাদ পাওয়া যায়্। রোববার ব্রিকলেইন জামে মসজিদে ইফতার মাহফিলে কমিউনিটির নেতৃবৃন্দ এ কথা বলেন।

ইফতার পূর্ব আলোচনায় বক্তারা বলেন, আহলে সুন্নার প্রকৃত অনুসারীদের জন্য এই মসজিদ দীর্ঘদিন যাবৎ ইসলামের খেদমতে কাজ করে যাচ্ছে। মসজিদের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

মসজিদের সেমিনার হলে আয়োজিত আলোচনা সভায় সহ সভাপতি হরমুজ আলীর পরিচালনায় সভাপতিত্ব করেন মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সভাপিত সাজ্জাদ মিয়।। অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস স্পীকার কাউন্সিলার আব্দুল মুকিত চুন্নু এমবিই, বাংলাদেশ হাই কমিশনের কাউন্সিলার মিনিষ্টার জুবায়ের আহমদ, যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাপ্তাহিক বাংলাপোষ্ট পত্রিকার চেয়ারম্যান শেখ মফিজুর রহমানসহ কমিউনিটির বিশিষ্টব্যাক্তিবর্গ।

ইফতার পূর্বে সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়  ইফতারের মাধ্যম অনুষ্ঠানের সমাপ্তি হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026