শীর্ষবিন্দু নিউজ: লন্ডনের ব্যস্ততম নর্থ সার্কুলার রোডের এ৪০৬ মহাসড়কে এক গাড়ি দুর্ঘটনায় ২টি লরি িএবং একটি প্রাইভেট কারে ত্রিমুখী সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এ সময় ব্যস্ততম এ৪০৬ মহাসড়ক দীর্ঘ সময় বন্ধ ছিল।
এতে প্রাইভেট কারের ড্রাইভার মারাত্নকভাবে আহত হোন। দূর্ঘটনার পরপরই প্রায় এক ঘন্টারও বেশী সময় ধরে ফায়ার ফাইটাররা তাকে গিয়ে উদ্ধার করেন। এ ঘটনায় এক লরি ড্রিাইভারকে আটক করেছে পুলিশ।
ট্রান্সপোর্ট পুলিশ জানায়, সোমবার আনুমানিক বিকেল ৩টা ১৫ মিনিটের সময় বার্নেটের কাছে নর্থ সার্কুলারের ট্রাঙ্কস রোড জংশন এবং কোলনি হেইচ লেনের মাঝামাঝিতে এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় ১৯ বছর বয়সী কারের চালক মারাত্নকভাবে আহত হোন। তিনি প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে কারের বেতরে আটকা ছিলেন কারের ভেতরে থাকা ২জন যাত্রীও এ সময় আহত হোন। তাদেরকে লন্ডনের একটি হাসপাতালে চিক্রিসা দেয়া হচ্ছে।