বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৬

ঈদকে সামনে রেখে সিলেটের রমনীরা এখন বিউটি পার্লার মুখী

ঈদকে সামনে রেখে সিলেটের রমনীরা এখন বিউটি পার্লার মুখী

জয়নাল আবেদিন রানা : ঈদের আর মাত্র কটাদিন বাকি। দেখতে দেখতে রোজা প্রায় শেষ হয়ে এলো। শনি অথবা বধবার মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল ফিতর উদযাপিত হবে।

ইতোমধ্যে অনেকেই শেষ করেছেন ঈদের কেনাকাটা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা পর অনেকের চেহারায় ক্লান্তির ছাপ পরেছে। এসব চাপ দূর করতে এবং ঈদে নিজেকে আরো আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন বয়সী নারীরা এখন প্রস্তুতি নিচ্ছেন। তাই দেখা যাচ্ছে সিলেট নগরী ও তার আশপাশ এলাকার বিভিন্ন বিউটি পার্লার গুলোতে রূপসচেতন তরুণীদের উপচে পড়া ভিড়। এ থেকে বাদ পরেননি রূপ সতেচন পুরুষেরাও।

সিলেট নগরী ঘুরে দেখা গেল রূপ সচেতন শত শত তরুণীরা বসে আছেন বিভিন্ন পার্লারে । এবারের ঈদে নিজেকে আরো আকর্ষণীয় ও স্মার্ট করতে চুল থেকে নখ পর্যন্ত একেক জন্য নিচ্ছে একেক রকম সার্ভিস।কেউ ভ্রুপ্লাক, আপার লিপ, ফুল ফ্রেম থ্রেডিং নিচ্ছেন। কেউ আবার তাদের ত্বক, চুল, হাত-পায়ের যতœ নিতে ব্রাইটনিং, গ্লো, ব্রাইট কালার, ফেয়ার পলিশ, সাইন অ্যান্ড ব্লু, ইন্সট্যান্ড সার্ভিস নিচ্ছেন।

ঈদ উপলক্ষে প্রতিটি বিউটি পার্লারে এখন রমণীদের ভিড় বাড়ছে। তাদের কথা চিন্তা করেই অন্যান্য সময়ের তুলনার বেশি রাত পর্যন্ত খোলা রাখতে হচ্ছে বলে জানান বিউটি পার্লারের মালিকগুলো। শাহনেওয়াজ বিউটি পার্লারের আনিস আলম চৌধুরী জানান, ঈদ উপলক্ষে সাধারনত আমারা ত্বক ও চুলের পরিচর্যা করে থাকি ।এছাড়া বিভিন্ন মূল্যের ফেসিয়াল, ফ্যাশনেবল হেয়ার কাট, পেডিকিউর-মেনিকিউরসহ রূপের নানা কারুকাজ করে থাকি।

অপরুপা বিউটি পার্লারের ব্যবস্থাপক গাজী লাইলী আক্তার স্বপ্না জানান, সিলেট শহরে আমার পাচঁটি বিউটি পার্লার রয়েছে। এবারের ঈদে আমাদের সুবিধবাজার শাখার ছেলেদের বিউটি পার্লারে ভিড় একটু বেশি দেখা যাচ্ছে। এক সময়ে ধারণা করা হতো মেয়েরাই শুধু পার্লারে যায়। কিন্তু এখন সেকেলে চিন্তা-ভাবনা থেকে বের হয়ে এসে ছেলেরাও সৌন্দর্য-সচেতন হয়েছে বলে তিনি জানান।

তিনি আরো জানান,আমরা অত্যন্ত যতœসহকারে ক্লায়েন্টের ফেইসের সঙ্গে মানানসই হেয়ার কাট দিয়ে থাকি। ঈদের প্রচণ্ড ব্যস্ততার মাঝেও সর্বোচ্চ মানের নিখুঁত সেবা দিতে সচেষ্ট আমরা। এ কারণেই দিন দিন আমাদের সুনাম ও আস্থা বৃদ্ধি পেয়েছে।

এছাড়া তিনি বলেন, অপরুপা বিউটি পার্লাও গুলোতে বিভিন্ন ধরনের ফেসিয়াল, নরমাল পেডিকিউর-মেনিকিউর ডিলাক্স, ভলিউম, লেয়ার, মাল্টিপল, সিঙ্গেল, ফেদার, লেয়ার লেজার ও লেয়ার স্টাইলিশ হেয়ার কাট ও মেহেদি রাঙানো হচ্ছে।

টুকের বাজারের হেনা বিউটি পার্লারের ব্যবস্থাপক তসলিমা আক্তার হেনা বলেন, এই এলাকাটি শহরতলী হলেও দিন দিন এখানকার তরুনীরা রূচ র্চচায় আগ্রহী হয়ে উটছে। তাই প্রত্যেক বছরের ঈদের চেয়ে এবারের ঈদে মেয়েদের ভিড় একটু বেশি দেখা যাচ্ছে। সিলেটের অভিজাত বিউটি পার্লার বান তাই এ আসা আফরিন বলেন, প্রতিমাসেই পার্লারে আসি,তবে এ আসাটা ভিন্ন। ভিন্ন ধরনের হেয়ারস্টালইটা চেঞ্জ, ফেসিয়াল নিব।

শাজ বিউটি পার্লারে আসা গৃহিনী হালিমা চৌধুরী বলেন, ঈদের আর মাত্র কয়েক দিন বাকি। সংসারের ব্যস্থতায় বিউটি পার্লারে আসার জন্যে সময় বের করতে পারি না ।তাই আগ থেকে সাজগোজের কাজ সেরে নিচ্ছি। প্রতিটি নারী ও পুরুষ চায় উৎসবের দিন নিজেকে বেশি আকর্ষণীয় করে তুলতে। তাই সে সব তরুন তরুনীরা বিউটি পার্লারে আসতে পারছে না তারা তাদের বাসায় বসে বিভিন্ন ধরনের রুপ চর্চা নিচ্ছে বলে জানা যায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026