শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪

ধর্মীয় ভাবগার্ম্ভীর্যের সাথে লন্ডনে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর

ধর্মীয় ভাবগার্ম্ভীর্যের সাথে লন্ডনে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর

শীর্ষবিন্দু নিউজ: বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে লন্ডনে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। লন্ডনের বড় ছোট মসজিদ ছাড়াও মাইল্যান্ড পার্ক স্টেডিয়ামের খোলা মাঠে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। এতে ইমামতি করে মাওলানা আব্দুল রহমান মাদানী। বিপুল সংখ্যক মুসল্লিদের উপস্থিতিতে পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়।

এছাড়াও লন্ডনের বৃহৎ মসজিদ ইস্ট লন্ডন মসজিদে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত ৫ট ঈদ জামাত এবং আরেক বৃহৎ মসজিদ রিজেন্ট পার্ক মসজিদে ৫া ঈদ জামাতের খবর পাওয়া যায়। ব্রিকলেন মসজিদে পাচটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।

লন্ডনের অন্যান্য মসজিদ গুলোর মধ্যে ফোর্ড স্কোয়ার মসজিদে সকাল ৭ট থেকে শুরু হয়ে ৫টা ঈদ জামাত অনুষ্ঠিত হয়। শাহজালা স্টেপনি মসজিদে ৪টা ঈদ জামাত, দারুল উম্মাহ মসজিদে সকাল ৮টা থেকে শুরু হয়ে ৫টা ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে এছাড়াও পুরো ব্রিটেনে জুড়ে মসজিদগুলোতে কয়েকটি ঈদ জামাতের আয়োজন করা হয়েছে বলে আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026