বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:২৯

যা করবেন না খাওয়া দাওয়ার পর

যা করবেন না খাওয়া দাওয়ার পর

শরীর স্বাস্থ্য ডেস্ক: দৈনন্দিন জীবনে সুস্থ হয়ে চলতে চাইলে কিছু নিয়ম আপনাকে মেনে চলতেই হবে। ঠিক তেমনিভাবে খাওয়া-দাওয়ার পরও কিছু নিয়ম মেনে চললে আখেরে আপনারই লাভ হবে। হজম ও গ্যাস্ট্রিকজনিত সমস্যা থেকে মুক্ত থাকবেন সবসময়।

খাওয়া দাওয়ার পর পরই কোনো ফল খাওয়া ঠিক নয়। এতে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা মাথা চাড়া দিয়ে উঠতে পারে। তবে ফলের পরিবর্তে অন্য কোনো মিষ্টি কিংবা মিষ্টিদ্রব্য খেতে পারবেন কোনো চিন্তা ছাড়াই। ফল খেতে চাইলে খাওয়ার এক থেকে দেড় ঘণ্টা আগে বা পরে খান।

ভাত খাওয়ার পর পরই অনেকের সিগারেট না হলে চলে না। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলে খাওয়ার পর পরই একটি সিগারেট অন্য সময়ের চেয়ে ১০ গুণ বেশি ক্ষতি করে। তাই ভাত খাওয়ার পর পর ধূমপানকে না বলুন।

ভরপেট খাওয়ার পর আয়েশ করে এক কাপ চা না হলে কি আর চলে। কিন্তু চা খাওয়াতেও আছে বিপত্তি। খাওয়া দাওয়ার পর পর এক কাপ চা আপনার পেটে থাকা খাবারের প্রোটিনের পরিমাণ ১০০ গুণ বাড়িয়ে তুলবে। ফলে হজমের সমস্যায় পড়তে বাধ্য আপনি।

সকাল, দুপুর, রাতে – কখনোই খাওয়ার পর গোসল করা যাবে না। কারণ গোসল করলে শরীরে রক্ত সঞ্চালনের মাত্রা অস্বাভাবিক হারে বেড়ে যায়। ফলে পাকস্থলীর আশেপাশে রক্তের পরিমাণ কমে গিয়ে পরিপাক তন্ত্র দুর্বল হয়ে যায়। আর পরিপাক তন্ত্র দুর্বল হলে খাবার হজম হতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় লাগে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026