শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫০

লন্ডনে যেমন কাটলো তারেক রহমানের ঈদ

লন্ডনে যেমন কাটলো তারেক রহমানের ঈদ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: লন্ডনে স্ত্রী ডাঃ জোবাইদা রহমান, কন্যা জাইমা রহমানকে নিয়ে ঈদ কাটালেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। সকালে ঈদের নামাজ আদায় করেন কিংসষ্টন মসজিদে। এরপর পরিবারের সদস্যদের সাথেই পারিবারিক আবহে ঈদের দিনটি উদযাপন করেছেন তিনি।

সুত্রগুলো জানায়,বাদ জুম্মা তারেক রহমান তার কিংসষ্টনের বাড়ীতে আমন্ত্রন জানান,কয়েকজন কাছের বন্ধু-বান্ধব,লন্ডনে নিযুক্ত তাঁর উপদেষ্টা সহ যুক্তরাজ্য বিএনপির কয়েক শীর্ষ নেতাকে। এসব আমন্ত্রিতরা ছাড়াও অনেকেই তারঁ সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে যান।

এছাড়াও দিনভর ফোনে দেশ ও প্রবাসের অনেকের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। কথা বলেন মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় বসবাসরত ছোটভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও কোকোর দুই কন্যা জাফিয়া রহমান আর জাহিয়া রহমানের সাথেও।

অন্যদিকে এক বিবৃতিতে তারেক রহমান,দেশে-প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তারেক রহমানের ঈদ উদ উদযাপন নিয়ে যুক্তরাজ্য বিএনপির শীর্ষ নেতাদের সাথে যোগাযোগ করা হলে তারা কেউই এ ব্যাপারে নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026