শীর্ষবিন্দু নিউজ: সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আগামী চার বছরে ২০ বিলিয়ন পাউন্ড বাজেট কাটের ঘোষণা দিলেন চ্যান্সেলর জজ অসবর্ন। মঙ্গলবার এ ঘোষনা দিয়ে তিনি বলেন, যেসব ডিপার্টমেন্টের বাজেট সুরক্ষিত নয় সেসব ডিপার্টমেন্টকে বাজেট কাট করে প্রয়োজেন প্রাইভেট সার্ভিস গ্রহণ অথবা ডিপার্টমেন্টের জায়গা সম্পত্তি বিক্রির পরামর্শ দিয়েছেন তিনি।
যার মধ্যে উল্লেখ্যযোগ্য হতে পারে – এনএইচএস, স্কুল, ডিফেন্স এন্ড ইন্টারন্যাশনাল এইডের বাজেট সুরক্ষিত থাকলেও অন্যান্য ডিপার্টমেন্ট থেকে ২৫ শতাংশ থেকে শুরু করে ৪০ শতাংশ কাটের ঘোষণা দেন তিনি। তবে এ ব্যাপারে যে খুব কঠিন তাও স্বীকার করেন চ্যান্সেলর।
এবারের স্পেন্ডিং কাটের ক্সেত্রে চ্যান্সেলরের নজর রয়েছে প্রায় ৩শ বিলিয়ন পাউন্ড মূল্যমানের পাবলিক সেক্টরের বিল্ডিং এবং ভুমির দিকে। হাউজিং নিয়ে প্রাইভেট সেক্টরে ব্যবসা করতে চান চ্যান্সেলর। ২০ বিলিয়ন পাউন্ড বাজেট কাট বাস্তবায়নের জন্য যতোটা সম্ভব কঠোর হওয়া প্রয়োজন ততোটা হবে মন্ত্রীদের প্রতি আহবান জানিয়েছেন চ্যান্সেলর জর্জ অসবর্ন।
চ্যান্সেলর তার বক্তব্যে বলেন, ইতিমধ্যে মানচেষ্টার সিটির বাড়তি প্রশাসনিক ক্ষমতা প্রদানের ঘোষনা দেয়া হয়েছে। প্রশাসনিক ক্ষমতার ফলে মানচেষ্টার সিটি কাউন্সিল অর্থ ব্যয়ের একটি স্বচ্ছ ধারণা দিতে হবে সরকারকে। পরবর্তীতে বামিংহাম এবং নিউক্যাসেলও ক্ষমতার বিকেন্দ্রিকরণ করতে চান চ্যন্সেলর জর্জ অসবর্ন।
এসব এলাকায় বাজেট কাট সম্ভব নয় বলে আশা করছেন তিনি। তবে এবার পুলিশের বাজেট কাটে বেশি সমস্যা হবে বলে ধারণা করা হচ্ছে। বাজেট কাটের প্রতিবাদে ২০১২ সালেও রাস্তায় বিক্ষোভ করেছেন পুলিশ ও সাধারণ মানুষ।