বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৫১

সাবওয়েতে কোন চুমু নয়: নিষেধাজ্ঞা আরোপ

সাবওয়েতে কোন চুমু নয়: নিষেধাজ্ঞা আরোপ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: চীনের পুলিশ ভূগর্ভস্থ বা সাবওয়ে ট্রেনে যাতায়াতকারী ও সাবওয়ে ব্যবহারকারীদের সতর্ক করে দিয়েছে। এ সতর্কতার কারণটা একটু ভিন্ন। সাবওয়েতে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডদের পরস্পরকে বাহুবন্ধনে নিয়ে বা অন্তরঙ্গভাবে জড়িয়ে ধরে চুমু খাওয়াটা যেন সাধারণ দৃশ্যে পরিণত হয়েছে।

তবে চুমু খাওয়ার ব্যাপারে এবার বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ডদের সতর্ক করে দিলো চীনা পুলিশ। এ খবর দিয়েছে অনলাইন মিড-ডে।

সম্প্রতি উত্তর-পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের একটি সাবওয়ে ট্রেনে এক তরুণ-তরুণীর পরস্পরকে চুমু খাওয়া ও আদরের ঘটনা ইন্টারনেটে ছাড়ার পর তা বেশ বিতর্কের জন্ম দিয়েছে। রাষ্ট্রচালিত দৈনিক পিপল’স ডেইলি’র ওয়েব সংস্করণে ওই ছবি প্রকাশ করা হয়েছে। এ ঘটনায় ইন্টারনেটে জনসাধারণ বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়।

এর প্রেক্ষিতে চীনের পুলিশ সাবওয়ে ট্রেনে যাতায়াতকারীদের শালীনতা বজায় রাখার নির্দেশ দিয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, সাবওয়ে ট্রেনে চুমু খাওয়ার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের অগ্রগতির বিষয়ে জনসাধারণকে অবহিত করা হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026