শীর্ষবিন্দু নিউজ: জনবহুল বাঙ্গালীদের পদচারনায় মুখর পূর্ব লন্ডনের শেডওয়েলে বুধবার এক আকস্মিক অভিযান চালায় ইমিগ্রেশন এসফোর্সমেন্ট টিম। হোম অফিসের এই অভিযানে তাৎক্ষনিক ৩জনকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।
এ সময় শেডওয়েল মসজিদের সামনে পার্ক করা ইউকেবিএর গাড়ির চাকা পাংচার করে দেয় কে বা কারা। ডিমও চুড়ে মারে অজ্ঞাতনামা কয়েকজন ব্যাক্তি বলে জানান প্রত্যাক্ষদর্শীরা। বিকল্প গাড়িতে করে অফিসাররা ফিরে যান তাদের গন্তব্যে।
তারা জানান, বুধবার দুপুরের দিকে বড় ৩টি ভ্যানে বিপুল সংখ্যাক ইমিগ্রেশন এসফোর্সমেন্ট অফিসাররা শেডওয়েল মসজিদের সামনে গাড়িগুলো পার্ক করে দ্রুত গতিতে রাস্তা অতিক্রম করে রেলওয়ে আর্চের নীচে ব্যস্ততম দুটি দোকানে প্রবেশ করেন। এ সময় অবৈধ ইমিগ্রান্টদের খোজে জিার পূর্বক একটি দোকানের অফিস ভেঙ্গে ফেলে তারা। এ অভিযানে সন্দেহভাজন ৩ জনকে আটক করা হয় তাৎক্ষনিক। এর মধ্যে একজন জ্ঞান হারিয়ে ফেললে তাকে এম্বুলেন্সে করে পাঠানো হয়।