শীর্ষবিন্দু নিউজ: শুধু যে টাওয়ার হ্যামলেটসবাসী তাই নয়, পুরো এশিয়ান কমিউনিটিকে টার্গেট করে প্রতারণার নতুন ফাদ তৈরী করেছে এক দল প্রতারক চক্র। আর এ বিষয়ে সতর্ক করে দিয়েছে ন্যাশনাল ফ্রড ইন্টেলিজেন্স ব্যুারো।
এই ধরনের প্রতারখ চক্র ফোন করে বলে যে, তারা হোম অফিস ইউকে ভিসা এন্ড ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে করেছেন। অপর পাশ থেকে কলার জানায়, ভিকটিমের কেইসটি ডিপার্টমেন্ট রিসিভ করেছে কিন্তু কিছু ক্ষেত্রে ভিক্টিমকে ডিপোর্ট করারও হুমকি দেয়া হয়।
এরপর ভিক্টিমের কাছে অর্থ াবি করা হয়। যা প্রধানত ইউক্যাশ ভাউচার কিংবা মানিগ্রামের মাধ্যমে প্রদান করতে বলা হয়। অনেক সময় ব্যাংক একাউন্টে অর্থ জমা দেদয়ার কথা বলা হয়ে থাকে। কোন কোন সময় ভিক্টিমকে তাদের ব্যাংকের একাউন্ট নাম্বার দিতে বলা হয়। প্রতারক কলার বিশ্বাসযোগ্যতা অর্জনে হোম াফিসের সত্যিকার পোন নাম্বার দিয়ে থাকে। যাতে ভিক্টিরে সন্দেহ না হয়।
ন্যাশনাল ফ্রড ইন্টেলিজেন্স ব্যুারো। এ বিষয়ে এ বিজ্ঞপ্তিতে বলে, হোম অফিস ইউকে ভিসা এন্ড ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে কাইকে এভাবে ফোন করে কোন সময়ও অর্থ দাবি করে না। যদি কখনো আপনি ধারণা করেন যে, কেউ আপনাকে প্রতারণা করার চেষ।টা করছে তাহলে 0300 123 2040 এই নাম্বারে ফোন করে অথবা http://www.actionfraud.police.uk/report_fraud এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে রিপোর্ট করতে পারবেন।