শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:২১

সবচেয়ে বেশি মানুষের বাস তবুও ৮২ শতাংশ বাসিন্দাই সন্তুষ্ট টাওয়ার হ্যামলেটসে বসবাস করতে পেরে

সবচেয়ে বেশি মানুষের বাস তবুও ৮২ শতাংশ বাসিন্দাই সন্তুষ্ট টাওয়ার হ্যামলেটসে বসবাস করতে পেরে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: টাওয়ার হ্যামলেটসের ৮২ শতাংশ বাসিন্দাই এই বরায় বসবাসের ব্যাপারে তারা সন্তুষ্ঠ বলে জানিয়েছেন। এছাই ৮১ শতাংশ বাসিন্দা বিশ্বাস করেন টাওয়ার হ্যামলেটস্্ হচ্ছে এমন একটা জনপদ যেখানে ভিন্ন ভিন্ন সংস্কৃতি-কৃষ্টির মানুষের এক সাথে বসবাস করেন।

গত জানুয়ারী এবং ফেব্রয়ারী মাসে অনুষ্ঠিত বার্ষিক রেসিডেন্টস্্ সার্ভে বা জনমত জরিপে এই তথ্য ফুটে ওঠেছে। জরিপের সময় নিরপেক্ষ গবেষনা কর্মীরা বারার এক হাজার বাসিন্দার সাথে মুখোমুখি সাক্ষাতকার গ্রহণ করেন। এই জনমত জরিপে দেখা গেছে যে, অপরাধ নিয়ে উদ্বেগের হার ঐতিহাসিকভাবেই অনেক নি¤œ পর্যায়ে রয়েছে এবং সন্তুষ্টির হার লক্ষ্যনীয়ভাবে বেড়েছে। পাশাপাশি কাউন্সিল ট্যাক্স সংগ্রহ এবং পাবলিক ট্রান্সপোর্টের ব্যাপারেও বাসিন্দাদের মধ্যে সন্তুষ্টি লক্ষ্যনীয়।

গতবারের জনমত জরিপের তুলনায় এবারের জরিপে কাউন্সিলের কোন সার্ভিসের রেটিং বা মান নি¤œগামি হয়নি। বাসিন্দারা স্থানীয় লাইব্রেরী ও আইডিয়া স্টোর সার্ভিসকে সর্বোচ্চ রেটিং দিয়েছেন, যা লন্ডনের গড় হারের চেয়েও অনেক বেশি। লন্ডনের অন্যান্য এলাকার তুলনায় টাওয়ার হ্যামলেটসের রাস্তা সংস্কারে কাউন্সিল ভালো কাজ করছে বলেও বাসিন্দারা মনে করেন।

জরিপে অংশ গ্রহণকারীদের তিন চতুর্থাংশই (৭৪%) এ ব্যাপারে এক মত যে, কাউন্সিল স্থানীয় এলাকাকে বসবাসের উন্নত জনপদে পরিণত করেছে। সম সংখ্যক মানুষ মনে করে কাউন্সিল ভালো কাজ করছে এবং কাউন্সিলের স্টাফরা অনেক বন্ধুসুলভ ও বিনয়ী।

এ ব্যাপারে টাওয়ার হ্যামলেটসের মেয়র, জন বিগস্ বলেন, মতামত জরিপে এটাই ফুটে ওঠেছে যে, আমরা ভালো কাজ করে যাচ্ছি এবং আমাদের বাসিন্দাদেরকে উন্নতমানের সার্ভিস প্রদান করে যাচ্ছে – এমন একটা কাউন্সিলকে নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত। তিনি বলেন, আমাদের সার্ভিসসমূহের মান আরো উন্নত করতে আমরা বদ্ধপরিকর। বাসিন্দাদের প্রয়োজনে সাড়া দিতে আমরা এরিই মধ্যে নতুন পন্থা গ্রহণ করেছি এবং আমাদের সার্ভিসসমূহকে আরো কর্মক্ষম করতে কাজ করে যাচ্ছি। মতামত প্রদানকালে বাসিন্দারা টাওয়ার হ্যামলেটসে সামর্থাধীন বাড়ি-ঘরের সংখ্যার স্বল্পতা নিয়ে তাদের উদ্বেগের কথা জানান।

তাই মেয়র ১০০০ নতুন কাউন্সিল হোম নির্মানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। সামর্থাধীন বাড়ি-ঘরের সংখ্যা বাড়াতে কাউন্সিল ডেভেলপার, নিবন্ধিত প্রোভাইডার এবং জিএলএ-এর সাথে অব্যাহতভাবে কাজ করে যাবে। জনমত জরিপে পরিচ্ছন্ন রাস্তা-ঘাটের ব্যাপারে বাসিন্দাদের সন্তুষ্টির হার গতবারের পর্যায়ে রয়েছে, যা লন্ডনের গড় হারেরও সমান। পরিচ্ছন্ন রাস্তা নিশ্চিত করার মাধ্যমে এ ব্যাপারে বাসিন্দাদের সন্তুষ্টির হার বাড়াতে কাউন্সিল আগামী বছরের মধ্যে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করবে।

কর্মসংস্থানের ব্যাপারে বাসিন্দাদের কনসার্ন গত দুই বছরে অনেক হ্রাস পেয়েছে (২০১২-১৩ কর্ম বছরে এই হার যেখানে ছিলো ৩৫ শতাংশ, তা এবার নেমে এসেছে ২০ শতাংশে)। স্থানীয় বাসিন্দাদের জন কর্মসংস্থান নিশ্চিত করতে কাউন্সিল অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026