শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২

দুর্দিন উপনিত শিল্পা শেঠি কুন্দ্রা

দুর্দিন উপনিত শিল্পা শেঠি কুন্দ্রা

 

 

 

 

 

 

 

 

 

বিনোদন ডেস্ক: রাজ কুন্দ্রার পর এবার ম্যাচ পাতানোর প্রমাণ পাওয়া গেল তার স্ত্রী বলিউড অভিনেত্রী শিল্পা শেঠীর বিরুদ্ধে। পুলিশ কমিশনার নীরজ কুমার জানিয়েছেন, কুন্দ্রার বন্ধু উমেশ গোয়েঙ্কাকে জেরা করে ব্যাপারটি নিশ্চিত হওয়া গেছে।

পুলিশি জেরায় উমেশ জানান, শিল্পা শেঠী এবারের আইপিএলে ম্যাচ পাতানোর জন্য এক লাখ টাকা ব্যয় করেছিলেন। শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে ইতিমধ্যেই জেরা করেছে পুলিশ। গড়াপেটার বিষয়টি তিনি পুলিশের কাছে স্বীকারও করেছেন। তবে একের পর এক ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠায় বিরক্ত নাইট রাইডার্স কর্ণধার শাহরুখ খান।

বলিউড বাদশা জানিয়েছেন স্পট ফিক্সিং বিষয়টাই অত্যন্ত জঘন্য। যারা এই কাজে জড়িত তাদের শাস্তি হওয়া উচিত। অপরদিকে জামাইয়ের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগে বোর্ড সভাপতি পদ থেকে সরে দাড়ানোর ঘটনাকে কিছুতেই মেনে নিতে পারেননি এন শ্রীনিবাসন। তিনি জানিয়েছেন,দক্ষিণাঞ্চলের ক্রিকেট কর্তাদের চাপে ফেলতেই এই ষড়যন্ত্র করা হয়েছে।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026