শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:২১

সংহতির সংবাদ সম্মেলন: রজত জয়ন্তী ও সাহিত্য সম্মেলন পহেলা আগষ্ট

সংহতির সংবাদ সম্মেলন: রজত জয়ন্তী ও সাহিত্য সম্মেলন পহেলা আগষ্ট

শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্য বাঙালিদের সাহিত্য সংস্কৃতির চারণভূমি। যার ফলে যুক্তরাজ্যকে তৃতীয় বাংলা বলেও অভিহিত করা হয়ে থাকে। এখানকার ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন সংহতি সাহিত্য পরিষদ। এই সংগঠনটি দুই যুগের বেশী সময় ধরে সাহিত্য-সংস্কৃতির নিরলস চর্চা করে যাচ্ছে। যা বাঙ্গালীদের জ্ন্য গর্বের ও আনন্দেন বিষয়।

২০০৮ সাল থেকে বাংলাদেশ ও পশ্চিম বঙ্গের বাহিরে সর্ব প্রথম বাংলা কবিতা উৎসব ও বহির্বিশ্বের বাংলা ভাষার কবি সাহিত্যিকদের মূল্যায়নের লক্ষ্যে সাহিত্য পুরষ্কারের উদ্যোগ গ্রহণ করে। সংহতির কবিতা উৎসবকে কেন্দ্র করে প্রতি বছর বিশ্বের বিভিন্ন জায়গা থেকে অংশ গ্রহণ করেছেন কবি ও সাহিত্যিকরা।

২৩ জুলাই বৃহস্পতিবার পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে সংহতির রজত জয়ন্তী ও সাহিত্য সম্মেলন উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। লন্ডনের বসবাসরত কবি সাহিত্যিকদসহ স্থানীয় গণমাধ্যমের কর্মীদের উপস্থিতিতে সংহতির সভাপতি কবি ইকবাল হোসেন বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামছুল হক এহিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় লিখিত বক্তব্য পাঠ করেন ইকবাল হোসেন বুলবুল।

সারাদিনব্যাপি উৎসবের অনুষ্ঠানমালার মধ্যে থাকবে সকাল সাড়ে ১১টায় লন্ডনের আলতাব আলী পার্ক থেকে উদ্বোধনী অনুষ্ঠান ও সেই সাথে র‌্যালী যা টয়নবী হলে গিয়ে শেষ হবে। মূল অনুষ্ঠানস্থলে থাকবে আলোচনা সভা, কবিতা পাঠ, আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠান, সংহতি সাহিত্য ও গুনীজন সম্মাননা পদক প্রদানসহ আকর্ষনীয় সব অনুষ্ঠানমালা।

সভায় অন্যানর মধ্যে উপস্থিত ছিলেন সংহতির প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমত রনি, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছড়াকার আবু তাহের, লেকখ গবেষক ইসহাক কাজল, কবি তুহিন চৌধুরী, কবি হেলাল উদ্দিন, কবি গোলাম কবির, কবি ও সাংবাদিক মিল্টন রহমান, মজিবুল হক মনি, আনওয়ারুল ইসলাম অভি, কবি ময়নুর রহমান বাবুল, কবি কাজল রশিদ, কবি মোশাহিদ খান, কবি আরাফাত তানিম, একে আব্দুল্লাহ, সাংবাদিক মুরাদ কাদির, রুবি হক, চ্যানেল আই রিপোর্টার আব্দুর রাশিদ, এন টিভির ফারুক সুমন, শীর্ষবিন্দুর নিজস্ব প্রতিনিধি রনি চৌধুরীসহ আরো অনেকে।

সংহতি সাহিত্য পরিষদ প্রতিষ্ঠিত হয় ১৯৮৯ সালে। জন্মলগ্ন থেকে এই সংগঠন তার কর্মের প্রতি শ্রদ্ধাশীল। থেকে বিভিন্ন সময় সাহিত্য সম্মেলন, কবিতা পাঠ, আবৃত্তি, নাঠক, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা উৎসব, সাহিত্য গল্প কবিতা সংকলন প্রকাশ করে থাকে। এছাড়াও বাংলাদেশ ও আন্তর্জাতিক বিভিন্ন দিবসগুলো পালনসহ নানান কর্মতৎপরতার মাধ্যমে বাংলা সাহিত্য ও সংস্কৃতি চর্চা লালন করা পাশাপাশি ভাষা ও সংস্কৃতিকে বিশ্বের দরবারে ধরার দৃঢ় প্রত্যয় নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আজ সময়ের সংহতি সময়ের হাত ধরে ২৫ বছর পূর্তি পালন করতে যাচ্ছে। বহু জাতীয় সংস্কৃতির বর্তমান তীর্থ ভুমি বিলেতে বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে কাজ করে এই দীর্ঘ পথ চলে আসা একটি সংগঠনের জন্য বিশাল আনন্দের এবং গর্বের। সংহতির এই আনন্দ উৎসবকে পালন করার প্রয়াস নিয়েই আগামী পহেলা আগষ্ট পূর্ব লন্ডনের টয়নবী হলে আয়োজন করা হয়েছে রজত জয়ন্তী ও সাহিত্য সম্মেলন অনুষ্ঠান।

আয়োজিত এই অনুষ্টানে বাংলাদেশ থেকে উপস্থিত থাকবেন নন্দিত কথা সাহিত্যিক কবি নাট্যকার আনিসুল হক, কবি ও সাংবাদিক মুস্তাফিজ শফি, কবি শোয়াইব জিবরান, বিশিষ্ট সংগীত শিল্পী বাদশা বুলবুল, ও রানা শেখ। এছাড়াও কলকাতা থেকে উপস্থিত থাকবেন সানতুর শিল্পী কুনাল সাহা, আমেরিকা থেকে কবি জিয়া উদ্দিন, কানাডা থেকে মোহাম্মদ আব্দুল হাসিব।

অন্যান্য মধ্যে উপস্থিত থাকবেন বিলেতের মূল ধারার লেখক স্টিফেন ওয়াটস এবং বিলেতের স্বনামধন্য বাঙ্গালী কবি, সাহিত্যিক লেখক ও শিল্পীবৃন্দ। তাছাড়াও যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন এলাকা থেকে অনেক কবি, সাহিত্যিক ও সাহিত্য প্রেমীরা উক্ত সম্মেলনে এসে অংশগ্রহণ করবেন বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026