বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮

ভ্রমন খরচ নিয়ে প্রশ্নের মুখে ব্রিটিশ পার্লামেন্টের স্পীকার জন বারকো

ভ্রমন খরচ নিয়ে প্রশ্নের মুখে ব্রিটিশ পার্লামেন্টের স্পীকার জন বারকো

শীর্ষবিন্দু নিউজ: এবার প্রশ্ন উঠলো ব্রিটিশ পার্লামেন্টের স্পীকার জন বারকোর ভ্রমন খরচ নিয়েূ। যিনি কর্মস্থল থেকে এক মাইলেরও কম দুরত্ব অবস্থানে বসবাস করেন। আর এজন্য তিনি শোফার গাড়ি ব্যবহার করে পরিশোধ করেছেন ১ হাজার ৩ শত ৬৭ পাউন্ড।

ফ্রিডম অব ইনফরমেশন এর এক তথ্য প্রতিবেদনে ওঠে আসে স্পীকার জন বারকোর ভ্রমন থরচের তালিকা। একই প্রতিবেদনে বলা হয়, লুটনে একটি সেমিনারে যাওয়া আসার করছ বাবৎ তিনি ব্যয় করেছেন প্রায় সাড়ে ৩ শত পাউন্ডেরও বেশি। ওই সেমিনারে তিনি এমপিদের বহুল আলোচিত ব্যয় কেলেংকারীর উপর বিশদ আলোচনা করেন।

ফ্রিডম অব ইনফরমেশন এর একই তথ্য প্রতিবেদন মতে ভ্রমনের রিসিট অনুযায়ী ভ্রমন ব্যয় হলো: ২০১৩ সালে আর্চবিশ অব ক্যান্টারবারী জাস্টিন ওয়েলবিকে স্বাগতম জানাতে অফিয়াল গাড়ি ব্যবহার করে ক্যান্টারবারী গিয়ে গিয়েছিলেন স্পীকার জন বারকো আর তাতে খরছ হয় ৫ শত ২৪ পাউন্ড।

এছাড়াও অন্য খরচের মধ্যে প্রতিবেদনে বলা হয় যে, ২০১৩ সালের এপ্রিলে হাউস অব কমন্স থেকে কারলটন হাউজের দূরত্ব মাত্র শূণ্য দশমিক ৭ মাইল্ এজন্য ব্যয় হয়েছে ১ শত ৭২ পাউন্ড। যা স্বাভাবিক টেক্সিতে যাওয়া আসা ১৫ পাউন্ডের মধ্যে হয়ে যেত বলে উল্লেখ্য করা হয় একই প্রতিবেদনে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026