বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৮

সেন্ট্রাল লন্ডনের রাস্তায় রিক্সা ভাড়া তিন মিনিটে ২০৬পাউন্ড: মেয়র চান রেগুলেশনস এর আওতায় নিয়ে আসতে (ভিডিও)

সেন্ট্রাল লন্ডনের রাস্তায় রিক্সা ভাড়া তিন মিনিটে ২০৬পাউন্ড: মেয়র চান রেগুলেশনস এর আওতায় নিয়ে আসতে (ভিডিও)

সৈয়দ শাহ সেলিম আহমেদ: গত বুধবার সেন্ট্রাল লন্ডনের অক্সফোর্ড থেকে মার্বল আর্চ এ শখের বসে রিক্সায় চড়তে গিয়ে যাত্রী ও বাহন চালকের মধ্যে বচসা হয়, তাতে পুলিশ পর্যন্ত আসেন, এবং শেষ পর্যন্ত মেয়র বরিস জনসন পর্যন্ত গড়ায়। জানা যায়, ঐ সময় রিক্সা বাহক একজন যাত্রীর কাছ থেকে তিন মিনিটের রাস্তা ভ্রমণের জন্য ২০৬ পাউন্ড দাবী করলে বচসা শুরু হয়।

লন্ডনের রাস্তায় রিক্সা চালানোর জন্য যেমন কোন ধরা বাধা নিয়ম নেই, তেমনি কোন বাধা বিপত্তিও নেই। এই সুযোগে বিভিন্ন উৎসব পার্বনে কেউ কেউ বিশেষ করে অক্সফোর্ডে রিক্সা চালিয়ে থাকেন এবং উচ্চ হারে ভাড়া হাঁকিয়ে থাকেন। বুধবারের ঘটনায় পুলিশ উপস্থিত হলে, যেহেতু নিয়মের কোন ব্যত্যয় করেননি মালিক বা চালক, তাই পুলিশ কোন একশন নেয়নি।

এ সময় একজন পথচারী মোবাইলে উভয় দৃশ্য ধারণ করে সামাজিক সাইট ও ইউটিউবে আপলোড করে প্রচার করলে লন্ডনের মেয়র অফিস নড়ে চড়ে বসেন। লন্ডনের মেয়র বরিস জনসন বলেন, তিনি চান রেগুলটরি সংস্থার মাধ্যমে এই পেডিক্যাবকে নিয়ন্ত্রণ বা নিয়মের মধ্যে নিয়ে আসতে। সেজন্য বরিস চান লক্ষগুলো হলো:

০১) যেহেতু কোন নিয়ম নেই, তাই এটাকে নিয়মের মধ্যে নিয়ে আসার জন্যে তিনি চান ট্রান্সপোর্ট ফর লন্ডন ( টিএফএল) এর মাধ্যমে এই পেডিক্যাবকে নিয়মের মধ্যে নিয়ে এসে রেগুলেশনের মাধ্যমে চালাতে, যাতে এটা চালানোর জন্য লাইসেন্স সহ অন্যান্য নিয়ম কানুন আরোপ করা হয়।

০২) বর্তমানে এই রিক্সা চালানোর জন্যে লন্ডনে কোন লাইসেন্স বা নিয়ম নেই।

০৩) ড্রাইভার রিক্সা আরোহনের সময় বা ভ্রমণ শেষে যাত্রীর কাছে যে কোন ফেয়ার দাবী করে থাকে ইচ্ছে মতো।

০৪) মেয়র চাচ্ছেন এক্ষেত্রে অন্যান্য সংস্থায় বা গাড়ীর মতোই নতুন নিয়ম আরোপ করতে

০৫) লন্ডনের মেয়র এর আগে এর বিরোধীতা করলেও বর্তমানে একে নিয়মের আওতায় নিয়ে আসার পক্ষপাতি

০৬) এ নিয়ে এখন পর্যন্ত বেসরকারি লন্ডন পেডিক্যাব অপারেটর্স এসোসিয়েশন গঠিত হয়েছে, যেখানে কোড অব কনডাক্ট, কোড অব প্র্যাকটিস সাইন করেছে।

আশার কথা, লন্ডন মেয়র এবং ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল) যখন এক্ষেত্রে শরিক হয়েছেন, তখন এই রিক্সা বা পেডিক্যাব লন্ডনের রাস্তায় নিয়ম মেনে আইনগত ভাবে যে চলবে এবং এক্ষেত্রে যে নতুন এক কালচার চালু হতে যাচ্ছে, সেই সাথে বাংলার এই পুরনো রিক্সা লন্ডনের রাস্তায় বাণিজ্যিকভাবে চালু হয়ে নতুন কর্মসংস্থান সহ সুযোগ সৃস্টি হতে যাচ্ছে- সেটা বলাই বাহুল্য।

[youtube id=”Hs6MWWReVxg” width=”600″ height=”350″]

https://www.youtube.com/watch?v=Hs6MWWReVxg




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026