শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:২০

হাউস অব লর্ডস থেকে পদত্যাগ করলেন লর্ড স্যায়েল

হাউস অব লর্ডস থেকে পদত্যাগ করলেন লর্ড স্যায়েল

শীর্ষবিন্দু নিউজ: অবশেষে হাউস অব লর্ডস থেকে পদত্যাগ করলেন লর্ড স্যায়েল। ৬৯ বছর বসসী লর্ড স্যায়েল পার্লামেন্ট লর্ড সভাকক্ষ ক্লার্কের কাছে মঙ্গলবার পদত্যাগের কথা জানিয়ে একটি চিঠি পাঠান।

লর্ড স্যায়েল চিঠিতে উল্লেখ করে বলেন, তার কর্মের জন্য তিনি অনুতপ্ত, লজ্জিত। এবং হাউস অব লর্ড এবং হাউস অব কমন্সের সম্মানিত ব্যাক্তি তিনি ছোট করে ফেলেছেন। তার জণ্য তিনি খুবই দু:খিত।

প্রকাশিত ভিডিও ফুটেজের ভিত্তিতে লর্ড স্যায়েলের বিরুদ্ধে ক্রিমিনাল তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার ওয়েস্টমিনিষ্টার ম্যাজিস্টেট কোর্ট থেকে অনুমতি নিয়ে পুলিশ তদন্তের জন্য অভিযান চালায় ঐ বাড়িতে। এ সময় বাড়িতে কেউ না থাকায় ঘরের দরজা ভেঙ্গে অভিযান চালায় পুলিশ। এবং ডগ সার্চ চালায় তারা। ভিডিওটি জনসম্মুখে প্রকাশ করে জনপ্রিয় সান পত্রিকা।

পত্রিকাটির প্রতিবেদন মতে, ভিডিওতে দেখা যায়, লর্ড স্যায়েল উলঙ্গ অবস্থায় দুই যোনকর্মীকে সাথে নিয়ে সাদা পাউডার জাতীয় কিছু পাচ পাউন্ডের একটি নোটকে সিগারেটের মতো বানিয়ে একজন যোনকর্মীর স্তনের মধ্যে রেখে তা নাক দিয়ে টানছেন। এজন্য যৌনকর্মীদের জনপ্রতি তিনি দুইশত পাউন্ড চেকেরে মাধ্যমে পরিশোধ করেছেন বলে ঐ একই ভিডিও ফুটেজে ওঠে এসেছে।

গত রোববার সেন্ট্রাল লন্ডনের নিজের ফ্লাটে দুই যোনকর্মীকে সঙ্গে নিয়ে কোকেইন গ্রহণের ভিডিও প্রকাশের পরপরই তিনি হাইজ অব লর্ডসের ডেপুটি স্পীকার এবং লর্ড সভা কমিটির চেয়ারম্যানের পদ থেকে খুবই ব্যাতিত হয়ে ক্ষমা চেয়ে পদত্যাগ করেন।

দুই সন্তানের আবারডিন ইউনির্ভাসিটি  লেকচারার জন লর্ড স্যায়েল ১৯৯৬ সালে ঐ একই এলাকার লেবার দলীয় লর্ড হিসেবে হাউস অব লর্ডসে যোগ দেন। সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের আমলে স্কটল্যান্ড মিনিষ্টার হিসেবেও দায়িত্ব পালন করেন।

লর্ড সভায় উপস্থিতিন জন্য তিনি ৩ শত পাউন্ড ট্যাস্ক ফ্রি এলাউন্স পেয়ে থাকেন। এবং লর্ড সভার কমিটির চেয়ারম্যান হিসেবে বছরে ৮৪ হাজার ৫ শত পাউন্ড বেতন পেতেন। কিন্তু তিনি ট্যাক্স ফ্রি প্রতিদিনের এলাউন্স নিতেন না। এছাড়া তিনি এভারডিনশায়ারের বাসিন্দা হওয়ায় ট্যাক্স ফ্রি অফিস এবং যাতায়াত খরচসহ অন্যান্য খরচ বাবৎ ৩৬ হাজার পাউন্ড অতিরিক্ত এলা্উন্স পেতেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026