বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৬

সিলেটে স্মৃতিসৌধ নির্মাণের দাবিতে স্মারকলিপি পেশ

সিলেটে স্মৃতিসৌধ নির্মাণের দাবিতে স্মারকলিপি পেশ

শীর্ষবিন্দু নিউজ: সিলেটে মুক্তিযুদ্ধের জাদুঘরসহ স্বাধীনতার স্মৃতিস্মারক স্মৃতিসৌধ নির্মাণের দাবিতে গণস্বাক্ষরসহ স্মারকলিপি প্রদান করেছে শিশু কিশোর মেলা সিলেট জেলা শাখা। মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে ১০ সহস্রাধিক স্মারকলিপি পেশের পূর্বে একটি বর্ণাঢ্য র‌্যালী সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সংহতি সমাবেশে মিলিত হয়।

র‌্যালীতে অংশ গ্রহণকারী বন্ধুরা সিলেটে স্মৃতিসৌধ চাই, মুক্তিযুদ্ধেও প্রকৃত ইতিহাস জানতে চাই সহ নানা দাবি সম্বলিত ফেস্টুন বহন করে। প্রখর রোদেও মধ্যে শত শত স্কুল শিক্ষার্থীদেরও সুশৃঙ্খল র‌্যালী, দাবির পক্ষে প্রাণ উজাড় করা গান শুনে অবাক বিষ্ময়ে থমকে দাঁড়ায় অনেক পথচারী, দোকান ফেলে দেখতে আসেন ব্যবসায়ীরা।

এ সময় রাস্তার পাশে দাঁড়ানো অনেকেই করতালির মাধ্যমে শিশুকিশোর মেলার বন্ধুদেও উৎসাহ দেন। এর পূর্বে সকাল ১০ টা থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনাওে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে একে একে বিভিন্ন স্কুল, পাড়া, এলাকা থেকে আসতে থাকে শিশুকিশোর মেলার বন্ধুরা। সিলেটে স্মৃতিসৌধ নির্মাণের দাবিতে স্মারকলিপি পেশ কর্মসূচী সফল করার লক্ষ্যে নগরীর পাড়ায়-মহল্লায়, দোকানপাটে,অফিস আদালতে, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে মাসাধিককাল ধরে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান পরিচালনা করা হয়।

শিশুকিশোর মেলার সংগঠক রুবাইয়াৎ আহমেদের সভাপতিত্বে এবং লিপন আহমেদেও পরিচালনায় র্যালি পরবর্তী সংহতি সমাবেশে সংহতি বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মোঃ আরশ আলী, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা শাখার আহবায়ক কমরেড উজ্জ্বল রায়, খেলাঘর সিলেট বিভাগীয় সম্পাদক তাজুল ইসলাম বাঙ্গালী প্রমুখ।

সংহতি বক্তব্যে বক্তারা শিশুকিশোর মেলার দাবির সাথে একাত্মতা পোষণ কওে বলেন, ‘সিলেটের কারাগার অতি দ্রত স্থানান্তরিত হতে যাচ্ছে। এ স্থানটি হতে পাওে সিলেটের ইতিহাস-ঐতিহ্য ও রাজনৈতিক-সাংস্কৃতিক আন্দোলন সহ বাঙালি জাতির গৌরব গাঁথা মুক্তিযুদ্ধেও জাদুঘর এবং স্বাধীনতার স্মৃতিস্মারক স্মৃতিসৌধ। ৩০ লক্ষ শহীদদেও প্রতি শ্রদ্ধা জানাতে এবং আগামী প্রজন্মেও কাছে অতীতের সংগ্রামী ইতিহাস তুলে ধরতে হলে সিলেটে স্মৃতি সৌধ নির্মাণ খুবই যৌক্তিক। তাই স্মৃতিসৌধ নির্মাণ না হওয়া পর্যন্ত সমাজের সর্বস্তরের জনতাকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

সংহতি সমাবেশ শেষে রুবাইয়াৎ আহমেদ, লিপন আহমেদ, সাদিয়া নোশিন তাসনিম, ফাহিম আহমেদ চৌধুরী, ইয়াসিন আলী ইমন প্রমুখের নেতৃত্বে শিশুকিশোর মেলার প্রতিনিধি দল সিলেটের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রায় ১০ সহস্রাধিক স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে পেশ করা হয়।

জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই.সি.টি) মিরাজুল ইসলাম উকিল স্মারক লিপি গ্রহণ করেন। এ সময় তিনি সিলেটে স্মৃতিসৌধ নির্মাণের ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণে আশ্বাস প্রদান করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026