রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:২২

হর্ষালির স্টার হওয়ার স্বপ্ন পূরণের সঙ্গে সঙ্গে পড়াশোনারও যাবতীয় দায়িত্ব নিতে চান সল্লু খান

হর্ষালির স্টার হওয়ার স্বপ্ন পূরণের সঙ্গে সঙ্গে পড়াশোনারও যাবতীয় দায়িত্ব নিতে চান সল্লু খান

বিনোদন ডেস্ক: হতে পারে বয়সে ছোট হর্ষালি। কিন্তু স্বপ্ন তার অনেক বড়। আর হর্ষালি তার এই স্বপ্ন গুলি পূরণের ভার দিয়েছিল ভাইজানকে।

আবদার ছিল আপ মুঝে আপকি তারাহ সুপারস্টার বানায়েঙ্গে?

হ্যাঁ! ইচ্ছে পূরণ হয়েছে তার। হর্ষালি এখন স্টার। তবে হর্ষালির স্টার হওয়ার স্বপ্ন পূরণের সঙ্গে তাঁর পড়াশোনার যাবতীয় দায়িত্ব নিতে চান সালমান।

বলিপাড়ার গুঞ্জন, হর্ষালির পড়াশোনার জন্য সাল্লু ইতিমধ্যে ১ কোটি ৫ লাখ টাকা দিয়েছে তাঁর পরিবারকে। যদিও হর্ষালি মা কাজল গুজব বলে পুরো ব্যাপারটা উড়িয়ে দিয়েছেন।

তিনি জানিয়েছেন, সালমানের তরফ থেকে আমি এখনও এমন কোনও খবর পায়নি। ‘বজরঙ্গি ভাইজান’ ছবির মুন্নি বা শাহিদার জন্য কয়েক হাজার বাচ্চার অডিশন নিয়েছিলেন পরিচালক কবির খান। তাদের মধ্যে বেছে নেন হর্ষালিকে।

এর আগে ছোট কিছু বিজ্ঞাপন ও সিরিয়ালে টুকিটাকি কাজ করেছিল সে বাজিমাত করেছে এ ছবিতে। এখানে একটি বোবা মেয়ের চরিত্রে অভিনয় করেছে সে। এদিকে পরিচালক কবির খান ও অভিনেতা সালমান খান ঠিক করেছেন তাঁরা বজরঙ্গি ভাইজান এর লাভের একাংশ দান করবেন কৃষকদের।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026