শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:২১

টাওয়ার হ্যামলেটসে গ্রান্ট থেকে বঞ্চিত শত শত সংগঠনের অভিযোগ

টাওয়ার হ্যামলেটসে গ্রান্ট থেকে বঞ্চিত শত শত সংগঠনের অভিযোগ

শীর্ষবিন্দু নিউজ: দি বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিল যার খ্যাতি রয়েছে পিস অব বারা হিসেবে। এবার এই বারায় অভিযোগ ওঠেছে, শত শত সংগঠন ২০১৫-২০১৮ সালের মেইনস্ট্রিম গ্র্যান্ট থেকে বঞ্চিত হয়েছেন। বর্তমান মেয়র জন বিগসের নেতৃত্বাধীন কাউন্সিল এই গ্রান্ট প্রদানের দায়িত্ব পালন করে।

বিগত দিনে সাবেক মেয়র লুৎফুর রহমানের আমলে শত শত কমিউনিটি সংগঠনকে গ্র্যান্ট প্রদান করেন। যার মধ্যে উল্লেখ্যযোগ্য ছিল বাঙ্গালী এবং সোমালিয়ান কমিউনি্টির বিভিন্ন সংগঠন। এজন্য অভিযোগও রয়েছে সাবেক মেয়রের বিরুদ্ধে। তিনি কমিউনিটিতে গ্রান্টের বিনিময়ে ভোট পেযেছেন। এবং মেয়র নির্বাচিত হোন দুইবার।

গ্রান্ট প্রাপ্তি থেকে বঞ্চিতরা অভিযোগ করে বলেন, যে সব সংগঠন বিগত ৩০ বছর থেকে বারার বিভিন্ন ক্ষেত্রে সেবা দিয়ে যাচ্ছে তারাও এই গ্রান্ট থেকে বঞ্চিত হয়েছেন। এর ফলে বিভিন্ন কমিউনিটি স্কুল, স্পোটর্স ক্লাব, এডভাইস সেন্টার, লাঞ্চ ক্লাব, নিজ দেশের ভাষা প্রকল্পগুলো বন্ধ হযে যাবে। হাজার হাজার ছাত্র ছাত্রী বাংলা শিক্ষা থেকে বঞ্চিত হবে।

সভায় উপস্থিত ছিলেন এমন কয়েকজন ভুক্তভোগীরা জানান, ৩৭০টি প্রকল্পের মধ্যে মাত্র ১৩১টি প্রকল্পের ২০১৫-২০১৮ সালের মেইনস্ট্রিম গ্র্যান্টের আবেদন গ্রহণ করা হয়েছে।

যে সকল সংগঠনের গ্রান্ট বন্ধ করা হযেছে তাদেরকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। এবং এ বিষয়ে আডপল করতে হলে গত ২৮ জুলাই বিকাল ৫টার মধ্যে সময় বেধে দেয়া হয়। এবং তাদেরকে ২৯ জুলাই বিকাল সাড়ে ৬টায় মালব্যারিী প্যালেস অফিসে কমিশনারদের উপস্থিতিতে সভায় উপস্থিত থাকতে বলা হয়।

যথাসময়ে ভুক্তবোধীদের মালব্যারিী প্যালেস অফিসে গেলে সবাইকে ডুকতে দেয়া হয়নি বলে জানানা অভিযোগকারীরা। প্রতি সংগঠনে থেকে ২ জন করে প্রবেশ করতে দেয়া হয়। আর যারা ভেতরে গিয়েছিলেন তাদেরকে আপিল শুনানীর সময়ে কাইকে কথা বলতে দেয়া হয়নি বলে জানান অভিযোগকারীরা। উক্ত সভায় গ্রান্ট অনুমোদন কমিটির লেবার দলীয় ৩ জন কাউন্সিলার এবং কনজারভেটিভ দলীয় একজন কাউন্সিলার উপস্থিত ছিলেন বরে জানা যায়।

 

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026