বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০

ইস্ট লন্ডন মস্ক এর উদ্যেগে মুসলিম চ্যারিটি রান আগামী ৯ আগস্ট

ইস্ট লন্ডন মস্ক এর উদ্যেগে মুসলিম চ্যারিটি রান আগামী ৯ আগস্ট

শীর্ষবিন্দু নিউজ: গত ৩ বছর রান ফর ইউর মস্ক ক্যাম্পেইনের সফলতার ধারাবাহিকতায় এবার ইস্ট লন্ডন মসজিদ আয়োজন করছে মুসলিম চ্যারিটি রান। আগামী ৯ আগস্ট রোববার সকাল ১০টায় পূর্ব লন্ডনের ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হবে এই ফান্ডরেইজিং ক্যাম্পেইন।

ক্যাম্পেইনের রেজিষ্ট্রেশন কার্যক্রম চলছে। আগ্রহীদেরকে মসজিদের রিসেপশন থেকে ফরম সংগ্রহ করে অথবা ওয়েবসাইট ভিজিট করে নাম রেজিষ্ট্রি করতে অনুরোধ জানানো হয়েছে। উক্ত ক্যাম্পেইনে অংশগ্রহণের মাধ্যমে মসজিদের সাহায্যে এগিয়ে আসতে কমিউনিটির সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানিয়েছেন মসজিদ কমিটির নেতৃবৃন্দ।

এবারের ক্যাম্পেইনে মসজিদের জন্য ফান্ডরেইজিং ছাড়াও কেউ চাইলে নিজের পছন্দের চ্যারিটির জন্য ফান্ডরেইজ করতে পারবে। উল্লেখ্য, গত ১৫ জুলাই ইস্ট লন্ডন মসজিদ সংলগ্ন সিনাগগটি ১৫ লক্ষ পাউন্ডে ক্রয় করে ইস্ট লন্ডন মসজিদ। এই ১৫ লাখের মধ্যে ৪ লাখ পাউন্ড ডনেশন আর বাকী ১১ লাখ পাউন্ড ক্বরজে হাসানা হিশেবে সংগ্রহ করা হয়েছে। এখন ক্বরজে হাসানার ১১ লাখ পাউন্ড পর্যায়ক্রমে ফিরিয়ে দিতে হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026