মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫

লাদেনের পরিবারের সদস্যেদের নিয়ে ব্যক্তিগত বিমান ইংল্যান্ডে বিধ্বস্ত

লাদেনের পরিবারের সদস্যেদের নিয়ে ব্যক্তিগত বিমান ইংল্যান্ডে বিধ্বস্ত

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের পরিবারের একটি ব্যক্তিগত বিমান ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে বিধ্বস্ত হয়ে এর চার আরোহীর সবাই নিহত হয়েছেন বলে ব্রিটেনের হ্যাম্পশায়ার পুলিশ সার্ভিসের মুখপাত্র জানিয়েছেন।

সৌদি আরবে নিবন্ধিত এমব্রেসার ফেনম ৩০০ মডেলের বিমানটি শুক্রবার (৩১ জুলাই) ব্ল্যাকবুশে বিমানবন্দরে বিধ্বস্ত হয়। এ ঘটনায় নিহতদের মধ্যে প্রয়াত আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের আত্মীয় রয়েছেন বলে ব্রিটিশ ও সৌদি গণমাধ্যমগুলো জানিয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে হ্যাম্পশায়ার পুলিশ সার্ভিসের ওই মুখপাত্র জানিয়েছেন। বিন লাদেনের পরিবার সৌদি আরবের অন্যতম ধনাঢ্য হিসেবে খ্যাত। সৌদি রাজপরিবারের সাথে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

পুলিশের ওই মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, শুক্রবারের ওই দুর্ঘটনায় কেউ বেঁচে নেই। চালকসহ বিমানটিতে চারজন ছিলেন। তবে তিনি নিহতদের পরিচয় জানাননি। নিহতদের পরিচয় নিশ্চিত না করেই ব্রিটেনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্স মোহাম্মাদ বিন নাওয়াফ আল সৌদ দূতাবাসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে লাদেনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026