বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল প্রতিষ্ঠানের উচ্চপদে নারী

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল প্রতিষ্ঠানের উচ্চপদে নারী

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল প্রতিষ্ঠান আরামকোর কর্মচারী সম্পর্ক ও প্রশিক্ষণ বিষয়ক নির্বাহী পরিচালক হলেন হুদা আল-ঘোসন নামের এক নারী। তেল জায়ান্ট হিসেবে খ্যাত আরামকোর ইতিহাসে প্রথমবারের মতো এ উচ্চপদে একজন নারী আসীন হলেন। এ খবর দিয়েছে সৌদি গ্যাজেট।

এই নিয়োগ সম্পর্কে আরামকো এক বিবৃতিতে বলেছে, জনশক্তি পরিকল্পনা, নিয়োগ, প্রশিক্ষণ, উন্নয়ন এবং প্রতিষ্ঠানের ৬০ হাজারেরও বেশি কর্মচারীর সেবা ও আইনি সম্পর্ক সমন্বয়ের দায়িত্ব পালন করবেন আল-ঘোসন। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির আমেরিকান বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা প্রশাসনে মাস্টার্স (এমবিএ) ও রিয়াদের কিং সৌদ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করেছেন তিনি।

বিশ্ববিখ্যাত ফোর্বস ম্যাগাজিনের করা আরব বিশ্বের শীর্ষ ১০০ ক্ষমতাধর নারীর তালিকায়ও স্থান পেয়েছেন তিনি। ১৯৮১ সাল থেকে তিনি আরামকোর সঙ্গে জড়িত। এর আগে ইয়ানবো আরামকো সিনোপেক রিফাইনিং কোম্পানিতে (ওয়াইএএসআরইএফ) প্রশিক্ষণ ও উন্নয়ন বিষয়ক সাধারণ ব্যবস্থাপন পদে দায়িত্ব পালন করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি সৌদি আরামকোর বহু অঙ্গ প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। এর বাইরে বর্তমানে তিনি অ্যারাবিয়ান সোসাইটি অব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের (এএসএইচআরএম) বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হিসেবে কাজ করছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026