শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:২৯

ব্রিটিশ মুসলিম মেয়েরা আইএফই‘র মাধ্যমে সিরিয়া যেতে উদ্ভুদ্ধ হয়

ব্রিটিশ মুসলিম মেয়েরা আইএফই‘র মাধ্যমে সিরিয়া যেতে উদ্ভুদ্ধ হয়

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাংলাদেশের জামাতে ইসলামীর ইউরোপীয় সংস্করণ ইসলামিক ফোরাম অব ইউরোপ (আইএফই), সিষ্টার্স ফোরাম, মুসলিমাত, ইষ্টলন্ডন মসজিদ ও লন্ডনে অবস্থানরত মৃত্যুদন্ডপ্রাপ্ত আলবদর নেতা ও চ্যারিটি সংগঠন মুসলিম এইডের সাবেক সেক্রেটারী বর্তমান ট্রাষ্টি চৌধুরী মঈন উদ্দিনকে জঙ্গি সংগঠন আইএস এজেন্ট ও রিক্রোটার হিসেবে চিহ্নিত করেছে লন্ডনের প্রভাবশালী দৈনিক ডেইলী মেইল।

ডেইলী মেইলের অনলাইন প্রতিবেদেনে বৃটেনের বঙ্গালী ও তরুন মুসলিমদের রেডেকেলাইজেশনের জন্যে উল্লেখিত সংগঠন ও ব্যাক্তির উপর অভিযোগ এনেছে বৃটেনের শীর্ষস্থানীয় এই দৈনিক। ডেইলী মেইলের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয় বাঙ্গালী অধ্যূসিত ও বাংলাদেশের জামাতে ইসলামের অনুসারীদের দ্বারা পরিচালিত ইষ্টলন্ডন মসজিদ ও জামাতের অপর সংগঠন দাওয়াতুল ইসলামের সদস্যরা সিরিয়া গমেনে বাংলাদেশীদের উদ্ভুদ্ধ করছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয় ঐসব কটি সংগঠনের নেপথ্যে থেকে কাজ করছে আইএফই‘র প্রতিষ্টাতা যুদ্ধাপরাধী চৌধুরী মঈন উদ্দিন।

প্রতিবেদনে বলা হয় গতবছর আইএসএ যোগদানের জন্যে সিরিয়া গমন করেছিল বেথনালগ্রীণ একাডেমীর টিনএজ ছাত্রী শারমিনা বেগম। শারমিনা বেগমের মা শাহনাজ বেগম (৩৩) দুরারোগ্য ক্যানসার ব্যাধিতে মারাগেলে শারমিনা হতবিহব্বল হয়ে একেবারে মানষিক ভাবে ভেঙ্গে পড়ে। তখন থেকেই তার যাতায়াত শুরু হয় বৃটেনে জামাতের কেন্দ বলে পরিচত ইষ্ট লন্ডন মসজিদে। তখন থেকেই শারমিনা আইএফই‘র মহিলা শাখাগুলোর সাথে জড়িয়ে পড়ে।

তার মাঝে লক্ষ্য করা যায় ব্যাপক পরিবর্তন। ডেইলী মেইলকে দেয়া সাক্ষাতকারে শারমিনের পরিবার বলেছেন মূলত তার মগজ ধোলাই করা হয় ইষ্টলন্ডন মসজিদ থেকে। তাঁকে বোজানো হয় সে সিরিয়া গিয়ে শহীদ হলে সরাসরি মায়ের কাছে বেহেস্তে চলে যাবে। শারমিনের বাবা ৩৮ বছর বয়সী নিজাম উদ্দিন বলেন স্ত্রীর মৃতূর পর মেয়ে শারমিনা মানষিকভাবে ভেঙ্গে পরে এবং ঘন ঘন ইষ্টলন্ডন মসজিদে আসা যাওয়া শুরু করে। তার মতে এই ইষ্ট লন্ডন মসজিদ থেকেই শারমিন উগ্রবদের দিকে ধাবিত হয়। তিনি বলেন জান্নাতের লোভ দেখিয়ে তার মেয়েকে সিসিয়া পাঠিয়েছে উগ্রগোষ্ঠী।

শারমিন সিরিয়া যাওয়ার পর তার সাথে যোগদেয় বেথনালগ্রীণ একাডেমীর আরো তিন তরুনী আমিরা, খাদিজা ও শামীমা। এই তিনজনকে শারমিনই ফুসলে নিয়েগেছে বলে প্রমাণিত হয় বিভিন্ন মাধ্যমে। শারমিনের আত্মীয় স্বজনের দাবী ইষ্টলন্ডন মসজিদ ভিত্তিক সংগঠন গুলো বিশেষ করে আইএফই, সিষ্টার্স ফোরাম, মুসলিমাত, দাওয়াতুল ইসলাম বৃটেনে উগ্রবাদকে উৎসাহিত করছে।

শারমিনের নানী বলেছেন নতুন ডেস কেনার জন্যে শারমিন তার কাছ থেকে পাঁচশত নেয় ঐ টাকা দিয়ে সে সিরিয়া পাড়ি জমায় তিনি জানতেন না সে সিরিয়া চলে যাবে, মাতৃহারা নাতনিকে আদর করে টাকা দিয়েছেন। কয়েকদিন আগে শারমিন তার নানীকে ফোন করে জানিয়েছে সে সিরিয়ার এক আইএস যোদ্ধাকে বিয়ে করেছে। শারমিনের নানীর মতে তার বয়স মাত্র ষোল বছর।

বৃটেনের ওয়েম্বলীতে রেষ্টুরেন্ট ব্যবসায়ী ঐ পরিবারের বন্ধু শহিদুর রহমান জানিয়েছেন সিরিয়ার যাওয়ার পর শারমিন একবারই পিতার কাছে ফোন করেছিল যে সে সিরিয়া পৌঁছেছে। শারমিনকে সিরিয়া যেতে সাহায্য করার জন্যে ২০ ও ২১ বছর বয়সী অন্য দুই মেয়েকে গ্রেফতার করেছে স্কল্যান্ড ইয়ার্ড।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026