শীর্ষবিন্দু নিউজ: ‘‘সিলেট শহরের যা কিছু ভালো তাতেই পড়েছে দি এইডেড হাই স্কুলের আলো’’ এই শ্লোগানকে প্রতিপ্রাত্য রেখে লন্ডনে অনুষ্ঠিত হয়ে গেল দি এইডেড হাই স্কুল সামার ফুটবল ২০১৫।
রোববার ২রা আগষ্ট পূর্ব লন্ডনের মাইল্যান্ড লেজার সেন্টারের ফুটবল পিচে অনুষ্টিত হয় এক জমজমাট প্রীতি ফুটবল খেলা। দুই পক্ষ ভাগ হয়ে নেমে পড়েন একে অপরকে হারাতে। উত্তেজনামূলক খেলায় মানস বাবু রয়েল এলিগ্যান্স বনাম প্রয়াত আবু হেনা চৌধুরী বয়েস ক্লাব জমে ওঠে খুব অল্প সময়ের মধ্যে।
এ সময় দর্শক সারিতে বসে থাকা স্কুলের প্রাক্তন নবীন প্রবীন ছাত্ররা করতালির মাধ্যমে মাঠের খেলোয়াড়দের ব্যাপক উৎসাহ দিতে দেখা যায। এর আগের তিন বছরের ধারাবাহিকতা বহন করে মানসবাবু রয়েল এলিগ্যান্স ও আবু হেনা গ্রামার বয়েজ নামে দুই দলে খেলায় অংশ নেন ১৯ ৮২ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ব্যাচের ছাত্ররা।
বিশেষ উপভোগ্য এই তীব্র প্রতিদ্ধন্দিতায় ভরপুর খেলায় ৩-২ গোলে মানস বাবু রয়েল এলিগ্যান্সকে পরাজিত করে প্রয়াত আবু হেনা চৌধুরী বয়েস ক্লাব খেলা শেষ হওয়ার ১ মিনিটের মাথায় পরাজিত করে।
এখানে বিশেষভাবে উল্লেখ্যযোগ্য যে, গত তিন বার দি এইডেড হাই স্কুল সিলেটের যুক্তরাজ্য প্রবাসী প্রাক্তন ছাত্রদের নিয়ে পুনর্মিলনী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দি এইডেড হাই স্কুল সামার ফুটবল লন্ডন শিরোনামে আয়োজনগুলো ছিল খুবই আকর্ষনীয়। যা স্কুলের ছাত্ররা ছাড়াও বাইরের লোকজনও আকৃষ্ট হন। এত সুন্দভাবে স্বল্প সময়ে আয়োজন দেখে।
আগের তিন বছরের সাফল্যের ধারাবাহিকতা ও সম্প্রতি ব্যাপক পরিসরে আয়োজিত ছাত্রদের পুনর্মিলনীর উৎসাহে ২রা আগস্ট রবিবার দি এইডেড হাই স্কুল সিলেটের যুক্তরাজ্য প্রবাসী সকল প্রাক্তন ছাত্রদের এক আনন্দঘন ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হয়। দি এইডেড হাই স্কুল সামার ফুটবল ২০১৫ শিরোনামে আয়োজনে অংশ নেন চার দশকের প্রাক্তন ছাত্ররা।
নবীন থেকে প্রবীন সবাই জার্সি পরে নেমে যান ফুটবল খেলতে। কেউ বলেন আমি মানস বাবু স্যারকে জয়ী করব যেভাবেই হোক আবার অন্য গ্রুপ বলেন, আমাদের প্রয়াত আবু হেনা স্যারকে শ্রদ্ধা জানাতে উনাকে জয়ী করব যেভাবেই হোক। আসলে এটা কোন প্রতিযোগিতা নয়। এটা স্কুলের সকল স্যারদের প্রতি প্রাক্তন ছাত্রদের অগাধ ভালবাসার বহি:প্রকাশ।
খেলোয়াড়দের দৃষ্টিনন্দন নৈপুণ্য ও তীব্র প্রতিদ্ধন্দিতা পথচারী তরুন তরুনীদের নজর কাড়ে। খেলার অব্যবহিত আগে অনুষ্ঠিত পুনর্মিলনী সভায় আগতরা তাঁদের স্কুলজীবনের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠানে সকল প্রবীন ছাত্ররাই ছিলেন সম্মানিত অতিথি।
কোন সিরিয়াল বা প্রটকল বজায় না রেখেই স্মৃতিকাতর বক্তব্য রাখেন স্কুলের প্রাক্তন ছাত্ররা। তাদের মধ্যে- সাবুল সামসুজ্জামান, শাহিন হোসেন, আবুল কালাম আজাদ, শাহিন মোস্তফা, রফিক হায়দার, সৌলত চৌধুরী, তুহেল চৌধরী, জাকি চৌধুরী, দিপংকর তালুকদার, ব্যারিষ্টার সুলতান মন্টি, আতিকুর রহমান, জিয়াউর রহিম রুবিন, দেওয়ান মাহদী চৌধুরী, সুমন আহমেদ, লিটন, রায়হান, হাফিজ আহমদ, তানভির সিদ্দিকীসহ আরো যাদের নাম পাওয়া যায়নি স্কুলের অনেক প্রাক্তন ছাত্ররা।
খেলার শুরুর আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে তুলে ধরেন স্কুলের প্রাক্তন ছাত্ররা। এ সময় আগত অনেক ছাত্ররা তাদের পুরনো দিনের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের মনের কথাগুলো তুলে ধরেন আগত সকল ছাত্রদের সামনে। খুশিতে আনন্দে আত্নহারা সকল লন্ডন প্রবাসী এইডেড স্কুলের প্রাক্তন ছাত্ররা।
প্রবাস জীবনের ব্যস্থতাকে সামান্য সময়ের জন্য হলেও ছুটি দিয়ে জীবনের জন্য কিছুটা সময় উপভোগ করতে এই ধরনের আয়োজন সত্যিই আনন্দের বিষয়। যা কেবল এডেডিয়ানরাই পারে। আর এই সুযোগ করে দিয়েছে স্কুলের সকল নবীন প্রবীন প্রবাসী ছাত্ররা।
সভায় বক্তারা স্কুলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন ও যে কোন সহযোগিতা নিয়ে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এ রকম গ্রীর্ষকালে আরো বেশি বেশি ইভেন্ট চালু রাখতে বিশেষভাবে মত দেন সবাই্।