বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৯

নির্বাচিত হলে ব্রিকলেনে এসে আপনাদের নিয়ে বিজয় উৎসব করবো

নির্বাচিত হলে ব্রিকলেনে এসে আপনাদের নিয়ে বিজয় উৎসব করবো

সৈয়দ শাহ সেলিম আহমেদ: পূর্বলন্ডনের আমানাহ ব্যাংকুয়েটিং সেন্টারে ব্রিটিশ বাংলাদেশী বিজনেস লিডার ও তরুণ-তরুনীদের সাথে লন্ডনের লেবার দলীয় মেয়র পদপ্রার্থী টেসা জওয়েল ঈদ সেলিব্রেশন ও ডিনার পার্টিতে অংশ গ্রহণ করেন।

বাংলাদেশ ক্যাটারিং এসোসিয়েশনের লিডার ও স্বনামধন্য বিজনেস লিজেন্ড নূরুর খন্দকার পাশা সহ লন্ডন বাংলা প্রেস ক্লাব, ব্রিটেনের বিভিন্ন বাংলা মিডিয়ার সাংবাদিক, লেখক, সাহিত্যিক, এন্টারপ্রিনের, উদ্যোক্তা, কাউন্সিলর সহ নানা স্তরের ব্যক্তিগনের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে উঠে উপভোগ্য ও প্রাণবন্ত। চ্যানেল এস এর প্রোগ্রাম হেড ফারহান মাসুদ খানের সঞ্চালনায় ব্রিটিশ বাংলাদেশী ছাড়াও সোমালিয়ান ও অন্যান্য কমিউনিটির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে টেসা জওয়েল বলেন, এই লন্ডন শহরেই তিনি বেড়ে উঠেছেন, জন্ম, লালল, পালন, শিক্ষা, কাজের অভিজ্ঞতা সবই বিশ্বের এই শ্রেষ্ঠ ডায়নামিক এক শহর লন্ডনকে ঘিরেই তার সারা কর্মময়, ব্যক্তিগত ও সামাজিক জীবন গড়ে উঠেছে। লন্ডনকে তিনি দেখে আসছেন অত্যন্ত নিবিড় ভাবে, শিল্পের এক অন্যরকম কারিগর হিসেবে তিনি তার শহরকে জেনেছেন বুঝেছেন। তিনি জানেন লন্ডনের আসল সমস্যাগুলো কোথায় এবং কেমন করে এই শহরের সমস্যার সমাধান করতে হবে।

টেসা জওয়েল তার বক্তব্যের বিভিন্ন পর্যায়ে এই ডায়নামিক সিটির বাসিন্দা হিসেবে ব্রিটিশ বাংলাদেশীদের অবদান এবং এই শহরে তাদের সমস্যাগুলো সম্পর্কে ব্যাপকভাবে অবগত। বাংলাদেশীদের সুন্দরের সমাহার উল্লেখ করে টেসা জওয়েল অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, এই অনুষ্ঠানে আপনাদের এই নিশ্চয়তা দিতে পারি, আমার উপর বাংলাদেশীদের যে আস্থা, বিশ্বাস এবং ভরসা- তা কোনভাবেই লেট ডাউন হতে দিবেননা।

টেসা জওয়েল বলেন, আজকে যেভাবে আপনারা আমাকে নিয়ে ঈদ সেলিব্রেশন করলেন, আমি যদি নির্বাচিত হই, তবে এই ব্রিকলেনে আপনাদের নিয়ে বিজয় উৎসব করবো।

তার আগে সভায় বক্তব্য রাখতে গিয়ে তরুণ প্রজন্মের প্রতিনিধি ব্রিটিশ বাংলাদেশী পাকিজা আওরঙ্গজেব বুলবুল, রাইয়াদ খন্দকার পাশা, তানভীর মোস্তফা- এই সময়ে লন্ডনের সব চাইতে আলোচিত এবং সমালোচিত যে বিষয় ইসলাম, মুসলমান এবং আইএস- এই তিন ইস্যুতে টেসা জওয়েল কিভাবে দেখছেন ও মোকাবেলা করবেন সঠিকভাবে সঠিক পথে, সে বিষয়ে সুন্দর ডিফাইন করে তুলে ধরেন যা সুধীজনের ব্যাপক প্রশংসা লাভ করে।

তারা বলেন, আজকের ব্রিটিশ বাঙালি শুধু মাত্র মুসলমান ও আইএস এর মধ্যে ডিফাইনকৃত নয় বরং এই সমাজের ইন্টেগ্রিটির সাথে জড়িয়ে আছে, যা কতিপয় ভুল আর ভ্রান্তদের কারণে সংজ্ঞায়িত করা যাবেনা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিসিএ নেতা পাশা খন্দকার বলেন, কনজারভেটিভ সরকারের সময়ে লন্ডন এবং টাওয়ার হ্যামলেটস সবচাইতে বেশী এফেক্টেড এবং বলা যায় ম্যাস অবস্থায় আছে। এই অবস্থায় টেসা জওয়েলের মতো একজন নিখাদ, খাটি লন্ডনারের মেয়র পদে নির্বাচিত হওয়া জরুরী- যিনি জানেন এই শহরের জন্য কেমন কাজ করা দরকার।

ক্যানারী ওয়ার্ফের হাওয়ার্ড ডোভার বলেন, আমি বাংলাদেশীদের সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছি। এই শহরে বাংলাদেশী জনগনের অনেক অবদান ও শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন। হাওয়ার্ড তার বক্তব্যে রস ঢেলে বলেন, অন্যদের মতো বাংলাদেশীদের সাথে থাকা সত্যেও আমি বাংলা বলতে পারিনা, তবে বাংলাদেশের সংস্কৃতি বুঝি এবং ভালো লাগে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিস পাকিজা আওরঙ্গজেব বুলবুল, রাইয়াদ খন্দকার পাশা, তানভীর মোস্তফা কমর উদ্দিন, ক্যানারী ওয়ার্ফ গ্রুপের এবং লেবার দলীয় ফ্রেন্ডস অব বাংলাদেশীজ হাওয়ার্ড ডোভার, হ্যামলেটস ট্রেনিং এর জামাল আহমেদ, এনফিল্ডস বিজনেস এসোসিয়েশনের মাহতাব চৌধুরী, সাবেক কাউন্সিলর আব্দাল উল্লাহ এবং পাশা খন্দকার। অনুষ্ঠান শেষে ডিনার পরিবেশন করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026