শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৫৩

আ. লীগ-বিএনপির কেন্দ্রীয় বহরে সিলেট সিটিতে উত্তাপ

আ. লীগ-বিএনপির কেন্দ্রীয় বহরে সিলেট সিটিতে উত্তাপ

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ: আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-বিএনপির কেন্দ্রীয় নেতাদের দৌড়ঝাঁপে নতুন করে শক্তি পাচ্ছেন নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও সাবেক নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যান আরিফুল হক চৌধুরী। কামরানের সমর্থনে ঢাকা থেকে আসছে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের একের পর এক প্রতিনিধি দল। অপরদিকে, আরিফুলের সমর্থনে আসছেন বিএনপির একের পর এক কেন্দ্রীয় বহর। একদল আসছে তো আরেক দল যাচ্ছে- সব মিলিয়ে প্রচরণায় থেমে নেই কোনো দলেরই। আগামী ১৫ই জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। এতে ১৪ দল সমর্থিত প্রার্থী সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এবং ১৮ দল সমর্থিত প্রার্থী আরিফুল হক চৌধুরী।

দু’দিন সিলেটে প্রচারণা শেষে ঢাকায় ফিরে গেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমদ। রোববার এসেছেন দলের কেন্দ্রীয় নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম। ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগের নেতৃত্বে ছাত্রলীগের একটি টিমও এসেছে। অন্যদিকে, তিনদিনের নির্বাচনী প্রচারণা শেষে ফিরে গেছেন সাবেক বাণিজ্যমন্ত্রী বিএনপির কেন্দ্রীয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার।

জানা যায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান সোহাগের পর কেন্দ্র থেকে আরও নেতারা আসবেন। রোববার বিএনপি নেতা শাম্মী আক্তার এমপি সিলেট এসে গণসংযোগে যোগ দিয়েছেন। সাবেক প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন শনিবার রাতে সিলেট এসেছেন। তার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের নেতারা রয়েছেন। রোববার থেকে তারা আরিফুল হক চৌধুরীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিএনপির জনপ্রতিনিধিরা আরিফুলের প্রচারণায় সিলেট আসছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026