বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০

লন্ডন আন্ডারগ্রাউন্ডে ২৪ ঘন্টার ধর্মঘট শুরু

লন্ডন আন্ডারগ্রাউন্ডে ২৪ ঘন্টার ধর্মঘট শুরু

শীর্ষবিন্দু নিউজ: লন্ডন আন্ডারগ্রাউন্ডে আগামী সেপ্টেম্বর থেকে নতুন নাইট সার্ভিস চালু হতে যাওয়া কর্মীদের বেতন ভাতা বৃদ্ধি ও বোনাসের দাবীতে এবং নতুন প্রস্তাবে দ্বিতীয় দফায় ধর্মঘট চালু করেছে স্টাফরা।

বুধবার বিকাল ৬টা থেকে শুরু হওয়া এই ধর্মঘট চলবে বৃহস্পতিবার বিকাল ৬টা পর্যন্ত। ২৪ঘন্টার এই ধর্মঘটে সরকারের সঙ্গে ইউনিয়ন নেতাদের আলোচনা ব্যর্থ হওয়ার আগামী ৮ই ও ৯ই জুলাই প্রথম দফায় আবারো ধর্মঘট পালন করেব আন্ডারগ্রাউন্ড স্টাফ ইউনিয়ন। এ সময় সব আন্ডারগ্রাউন্ড বন্ধ থাকবে।

স্টাফ ইউনিয়ন নেতারা বলেছেন, যারা আন্ডরগ্রাউন্ড নিয়মিত ব্যবহার করেন। অনুগ্রহপূর্বক যাত্রার আাগে দেখে নেবেন সার্ভিস চালু আছে কিনা। নইলে বিড়ম্বনায় পড়বেন। এজন্য তারা দু:খও প্রকাশ করেন।

ট্রান্পপোর্ট ফর লন্ডন কতৃপক্ষ জানায়, লন্ডন আন্ডাগ্রাউন্ডে ধর্ঘঘট চলাকালে অতিরিক্ত ২৫০টি বাস সার্ভিস এবং নৌপথে আলাদা অতিরিক্ত ওয়াটার বাস চালু থাকবে।

উল্লেখ্য আগামী ১২ই সেপ্টেম্বর থেকে লন্ডন আন্ডারগ্রান্ডের কিছু নেটওয়ার্ক ২৪ ঘন্টার জন্য সার্ভিস চালু শুরু করবে আগেই জানিয়েছিল লন্ডন আন্ডারগ্রাউন্ড কতৃপক্ষ। বেতন ভাতা ২ শতাংশ বৃদ্ধি এবং অতিরিক্ত কাজের জন্য ২০০ শত পাউন্ড বৃদ্ধির দাবী জানিয়েছে আন্ডারগ্রাউন্ড স্টাফরা। এরই দাবীতে এই ধর্মঘট কর্মসূচি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026