বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০

সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে ইসলামিক ব্যাক্তি আঞ্জাম চৌধুরীকে পূনরায় আটক করেছে ব্রিটিশ পুলিশ

সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে ইসলামিক ব্যাক্তি আঞ্জাম চৌধুরীকে পূনরায় আটক করেছে ব্রিটিশ পুলিশ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনে বসবাসকারী পাকিস্তানী বংশোদ্ভূত সলিসিটর ও বিশিষ্ট ইসলামীক বক্তা আঞ্জাম চৌধুরী এবং তার সহযোগী মোহাম্মদ মিজানুর রহমানকে আটক করেছে ব্রিটিশ পুলিশ। ব্রিটেনের আইন শৃঙ্খলা বাহিনী ইরাকের আইএসএল সন্ত্রাসী গ্রুপকে সহযোগীতা করার দায়ে টেরোরিষ্ট এক্টের অধীনে চার্জ গ্রহণ করেছে।

মেট্রোপলিটন পুলিশের ক্রাইম এন্ড কাউন্টার টেরোরিজম সূত্রে জানা যায়, বিভিন্ন তথ্য, প্রমাণ ও তদন্তের ভিত্তিতে আইএসএলকে সহযোগীতা প্রদানের সুনির্দিষ্ট অভিযোগ থাকায় আঞ্জাম চৌধুরী ও মোহাম্মদ মিজানুর রহমানকে তারা চার্জ করেছেন।

তিনি আরো বলেন, তাদের কাছে সুনির্দিষ্টভাবে প্রমাণিত আঞ্জাম চৌধুরী এবং তার সহযোগী আইএসএলকে সহায়তার জন্য প্রদত্ত লেকচার ম্যাটেরিয়ালস যা অনলাইনেও প্রকাশিত হয়েছে। তিনি বলেন, তাদের বিরুদ্ধে আনীত চার্জের সিদ্ধান্ত ক্রাউন প্রসিকিউশনের কোড অনুযায়ী আনীত হয়েছে।

এই দুজনকে গত সেপ্টেম্বর মাসে গ্রেপ্তার করা হয়েছিলো এসও১৫ ( কাউন্টার টেরোরিজম পুলিশের ইউনিট) কিন্তু ঐ তারা পুলিশ বেইল পেয়েছিলেন। ওয়েস্ট মিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে তাদের উপস্থিত করা হয়। তাদেরকে গত ২৯ জুন ২০১৪ থেকে ৬ই মার্চ ২০১৫ পর্যন্ত বিভিন্ন সমাবেশে লেকচার, সমর্থন এবং সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই পুলিশ চার্জ গৃহীত হয়েছে। তারা উভয়েই আইএসএলকে সহযোগীতা করছেন সন্ত্রাসী কাজে।

৪৮ বছর বয়সী ইলফোর্ডের বাসিন্দা আঞ্জাম চৌধুরী এবং তার সহযোগী হোয়াইট চ্যাপেলের সিডনী ষ্ট্রীটের বাসিন্দা ৩২ বছর বয়সী মিজানুর রহমানকে মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোঁরিজম কমান্ড ২০০২ সালের টেরোরিজম এক্টের ১২ সেকশনের অধীনে চার্জ গ্রহণ করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026