বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৬

আল হারামাইন গ্রুপ এর চেয়ারম্যান মাহতাবুর রহমান নাছিরের রেমিট্যান্স এ্যাওয়ার্ড লাভ

আল হারামাইন গ্রুপ এর চেয়ারম্যান মাহতাবুর রহমান নাছিরের রেমিট্যান্স এ্যাওয়ার্ড লাভ

শীর্ষবিন্দু নিউজ: দেশে সর্বোচ্চ প্রবাস আয় পাঠানোর স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ব্যাংক আল হারামাইন পারফিউমস গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি, সিলেটের কৃতিসন্তান মো: মাহতাবুর রহমানকে রেমিট্যান্স এ্যাওয়ার্ড-২০১৪ প্রদান করেছে। গত ১লা আগস্ট ঢাকার মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমী মিলনায়তনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের কাছ থেকে তিনি এ এ্যাওয়ার্ড গ্রহণ করেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর এসকে সুর চৌধুরী, আবু হেনা মো: রাজী হাসান, নাজনীন সুলতানা। প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান ব্যক্তিশ্রেণীর ক্যাটাগরিতে সর্বোচ্চ প্রবাস আয় পাঠানো ২৬ জন, বন্ডে বিনিয়োগকারী ৫ জন ও ২টি মানি এক্সচেঞ্জকে সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেন।

এ্যাওয়ার্ড প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ার মাহতাবুর রহমান বলেন, এই সম্মাননা প্রদান প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স প্রেরণে আরও উৎসাহিত করবে। বাংলাদেশের রিজার্ভের ১৫.৩২ বিলিয়ন ডলারের মধ্যে ৯ বিলিয়ন ডলারই মধ্যপ্রাচ্য প্রবাসী বাংলাদেশীরা পাঠিয়েছেন উল্লেখ করে মাহতাবুর রহমান বলেন, মধ্যপ্রাচ্যের প্রবাসীদের প্রাপ্য সম্মান দেওয়া উচিত। এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানশেষে বাংলাদেশ ব্যাংকের গভর্ণরের সাথে প্রবাসীদের সুবিধার্থে বিভিন্ন প্রস্তাবনা উত্থাপন করেছেন জানিয়ে এই শিল্পপতি জানান, শুধুমাত্র ডলারে বন্ড কেনাকে সীমিত না রেখে বিভিন্ন কারেন্সিতে অর্থাৎ পাউন্ড, ইউরো, দিরহাম ও টাকায় বন্ড চালুর প্রস্তাব করেন তিনি। বাংলাদেশ ব্যাংকের গভর্ণর তাৎক্ষনিকভাবে বিভিন্ন কারেন্সিতে বন্ড কেনার প্রক্রিয়া চালুর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। এছাড়াও প্রবাসীদের জন্য আলাদা ইপিজেড গড়ে তোলারও প্রস্তাব দেন তিনি।

উল্লেখ্য যে, মো: মাহতাবুর রহমান বাংলাদেশ সরকার কর্তৃক পর পর দু বৎসর ঘোষিত একজন সিআইপি। তিনি এনআরবি ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান।

এছাড়াও তিনি আল-হারামাইন গ্রুপের অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার। বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের ট্রাস্টি মাহতাবুর রহমানের সামাজিক, সেবামূলক ও শিক্ষা উন্নয়নে রয়েছে অনন্য অবদান। মধ্যপ্রাচ্যজুড়ে বাংলাদেশের যেকজন শীর্ষ শিল্পপতি বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জল করে যাচ্ছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন মাহতাবুর রহমান। মাহতাবুর রহমানের ছোট ভাই মো: অলিউর রহমানও এ এ্যাওয়ার্ড লাভ করেন। তারা উভয়ই উপর্যুপরি দুই বৎসর এ সম্মাননা লাভের গৌরব অর্জন করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026