মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:১৯

আদনান সামির মত তসলিমাও আজীবন ভারতে থাকতে চান

আদনান সামির মত তসলিমাও আজীবন ভারতে থাকতে চান

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পাকিস্তানি গায়ক আদনান সামির মত বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিনও আজীবন ভারতে থাকতে চান। কিন্তু তাকে সেই সুযোগ না দেয়ায় তসলিমা ক্ষোভ প্রকাশ করেছেন।

তিনি টুইটারে লিখেছেন, আদনান সামিকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে দিয়েছে, সে আজীবন ভারতে বাস করতে পারবে। আমার বেলায় আজীবন ভারতে বাস করার কোনও ব্যবস্থা হচ্ছে না কেন, শুনি? তিনি আরও লিখেছেন, প্রতি বছর ভিসা হবে কী না হবে এ নিয়ে আমাকে টেনশনে মরতে হয়। আদনান সামি গান গায়। আমি গান গাই না। সে কারণে?

আমি তো হেঁড়ে গলায় এখন গান ধরতে পারবো না। আমার গান টান আসে না। কিন্তু আমি তো বই লিখি। বই লেখা কি কোনও গুণ নয়? আমার বই ভারতের অনেকগুলো ভাষায় অনুদিত হয়েছে। অনেকগুলো বই বেস্ট সেলার লিস্টেও আছে। আমি কি বানের জলে ভেসে এসেছি নাকি?

আমার বেলায় অন্য নিয়ম কেন? নাকি ইমাম মোল্লারা আমাকে পছন্দ করে না, আদনান সামিকে পছন্দ করে বলে?

তসলিমাকে বর্তমানে ছয় মাস অন্তর ভিসা রিনিউ করাতে হয়। মোদি সরকার আসার পর একবার ভিসা রিনিউ করা হবে না বলে জানানো হয়েছিল। পরের অবশ্য সেই মত পাল্টে ভিসা বাড়ানো হয়েছে। তসলিমা বেশ কয়েকবার ভারত সরকারের কাছে স্থায়ী বসবাসের আরজিজানিয়ে আবেদন করেছে।

টুইটার বার্তা প্রকাশের পরপর লোকজন যেন হুমরি খেয়ে পড়েছেন এর উত্তর দেয়ার জন্য। রাফায়েল একজন নাম প্রকাশ না করেই লিখেছেন। নীচে তুলে ধরা হলো:

তসলিমা আর আদনান সামির বিষয়টি এক নয়। যতদূর জানি কাদিয়ানী সম্প্রদায়ের লোক বলে তাঁর জীবনের ওপর হুমকি ছিল বা তিনি নিজেকে ওখানে নিরাপদ মনে করেন নি।

এ ছাড়া তাঁর মতো এত বড় মাপের শিল্পীর মূল্যায়নও পাকিস্তান করেনি বা ভবিষ্যতেও করত না ভিন্ন ধর্মমতাবলম্বী বলে। কিন্তু তসলিমা সমগ্র বিশ্বের মুসলমানদের বিশ্বসে আঘাত দিয়েই চলেছেন অবিরতভাবে, যেটা ভারতের মতো একটি বহুধর্ম সমৃদ্ধ দেশ যারা শাসরতান্ত্রিকভাবে সেকুলার, তারা তসলিমাকে যে আশ্রয় দিয়েছে সেটাই বেশি।

কেন তারা একজন বিতরকিত লেখিকাকে জায়গা দিয়ে সেখানকার সবচেয়ে বড় সংখ্যালঘু মুসলমানেদের ক্ষোভের শিকার হবে ? ইসলামের বিরোধিতা করে হিন্দুদের সম্মান / শ্রদ্ধা পাওয়া যায় না। এই বোধ না থাকলে কীসের লেখক ? এই ব্যবসা বেশিদিন চলে না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026