বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭

মুক্তি পেতে যাচ্ছে হযরত মুহাম্মাদ সা. কে নিয়ে বিপুল বাজেট ব্যয়ে নির্মিত ইরানী চলচ্চিত্র

মুক্তি পেতে যাচ্ছে হযরত মুহাম্মাদ সা. কে নিয়ে বিপুল বাজেট ব্যয়ে নির্মিত ইরানী চলচ্চিত্র

শীর্ষবিন্দু নিউজ: বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)এর মহা জীবন আলেখ্য ভিত্তিক ছায়াছবি চলতি মাসেই ইরান ও আন্তর্জাতিক অঙ্গনে মুক্তি পাবে। এ ছায়াছবি পরিচালনা করেছেন ইরানের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা মাজিদ মাজিদি।

আগামী ২৬ আগস্ট নবীবংশের অষ্টম পুরুষ ইমাম রেজার জন্মবার্ষিকী উপলক্ষে ইরানে এ ছায়াছবি মুক্তি পাবে। এ ছাড়া, কানাডার মন্ট্রিয়ল বিশ্ব চলচ্চিত্র উৎসবে মুহাম্মদ (সা.) নামের ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে ২৭ আগস্ট।

নামী চলচ্চিত্রে দামী তারকা আর বিপুল অর্থ ব্যয় হবে এটা জানা কথা। কিন্তু সেটা কত? হলিউডের চলচ্চিত্র হলে কথা নেই কারন সেখানে সব ব্যয়বহুল চলচ্চিত্রই তৈরি হয়। কিন্তু তার বাইরে কোন চলচ্চিত্র তৈরি হলে সেখানে টাকার অংকটা অবশ্যই আলোচনার দাবি রাখে। পাশের দেশ ভারতে কিছুদিন আগে মুক্তি পেয়েছিল ‘বাহুবলী’ নামের একটি আঞ্চলিক চলচ্চিত্র। সেই চলচ্চিত্রটি আলোচনায় এসেছিল শুধু তার খরচের কারনে। ছবিটি তৈরিতে খরচ হয়েছিল প্রায় ২৫০ কোটি টাকা।

মহানবী (সা.)কে নিয়ে নির্মিত ট্রিলজি বা তিনখণ্ডের ছায়াছবির এই প্রথম খণ্ডে তাঁর মক্কার জীবন আলেখ্য তুলে ধরা হয়েছে। ১৭১ মিনিটের এ ছায়াছবি নির্মাণে পাঁচ বছর সময় লেগেছে। ইরানের সবচেয়ে ব্যয়বহুল এ ছবি নির্মাণে ৫৫ কোটি ডলার ব্যয় হয়েছে। মোহাম্মদ মাহদি হায়দারিয়ান প্রযোজিত এ ছবির চিত্র ধারণ করা হয়েছে ইরান এবং দক্ষিণ আফ্রিকার শহর বেলা-বেলা’তে।

ছবিটি নির্মাণে চলচ্চিত্র জগতের আন্তর্জাতিক পরিমণ্ডলে খ্যাতিমান ব্যক্তিত্বরা সহযোগিতা করেছেন। এতে কাজ করেছেন ইতালির সিনেমাটোগ্রাফার ভিত্তোরিও স্তোরারো, ইতালির ফিল্ম এডিটর রোবাতো পেরপিগানি, মার্কিন স্পেশাল এফেক্ট শিল্পী স্কট ই অ্যান্ডারসন, ইতালির মেকআপ আর্টিস্ট গিয়ানেত্তো ডি রোসি এবং ভারতীয় সুরকার এ আর রহমান। এরই মধ্যে বিশ্বের অনেক দেশ ঐতিহাসিক এ ছবিটি কেনার ইচ্ছা ব্যক্ত করেছে।

ইরানি চলচ্চিত্র ‘মুহম্মদ’ তৈরিতে কত টাকা ব্যয় হয়েছে তা শুনলে আপনার চোখ কপালে উঠতে পারে। কারন টাকার অংকে সেটি প্রায় ৪ হাজার ২শ ৮৩ কোটি টাকা। আর আন্তর্জাতিক মুদ্রা ডলারের হিসেবে সেটি প্রায় ৫৫ কোটি ডলার। এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ইরানের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা মাজিদ মাজিদি। আগামী ২৬শে আগস্ট নবীবংশের অষ্টম পুরুষ ইমাম রেজা (আ.)’এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ইরানে এ চলচ্চিত্রটি মুক্তি পাবে। ১৭১ মিনিটের এ চলচ্চিত্রটি নির্মাণে ৫ বছর সময় লেগেছে। আর এ ছবিতে সংগীত পরিচালক হিসেবে থাকছেন ভারতীয় সুরকার এ আর রহমান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026