মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৯

চার সিটি নির্বাচনে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার

চার সিটি নির্বাচনে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার

 

 

 

 

 

 

 

 

স্বদেশ জুড়ে: আগামী ১৫ই জুন সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে চার সিটিতে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এসব এলাকায় ওইদিন কোনো পাবলিক পরীক্ষা থাকলে পরীক্ষা কেন্দ্র ও পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা সাধারণ ছুটির আওতার বাইরে থাকবেন। নির্বাচন কমিশনের পরিসংখ্যান মতে, রাজশাহী সিটি কর্পোরেশনে ২ লাখ ৮৬ হাজার ৯২৭ জন; খুলনায় ৪ লাখ ৪০ হাজার ৬৪৭ জন; বরিশালে ২ লাখ ১০ হাজার ৫৩০ জন এবং সিলেটে ২ লাখ ৯১ হাজার ৫৭ জন এ নির্বাচনে ভোট দেবেন। সর্বশেষ এই চার সিটি কর্পোরেশনের নির্বাচন হয় ২০০৮ সালের ৮ অগাস্ট।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনে আগামী ১৫ জুন সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে সাধারণ ছুটি থাকবে। গত ২৯ এপ্রিল এই চারটি সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। রীতি অনুযায়ী, ভোটের দিন সব সময়ই সাধারণ ছুটি ঘোষণা করা হয় সংশ্লিষ্ট এলাকায়। কমিশন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি সিটির একটি করে সাধারণ ওয়ার্ডে এবার ইলেট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026