বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫

ব্রিটেনে সাইবার এ্যাটাক জনপ্রিয় ফোন বিক্রেতা কারফোনওয়ারহাউস

ব্রিটেনে সাইবার এ্যাটাক জনপ্রিয় ফোন বিক্রেতা কারফোনওয়ারহাউস

শীর্ষবিন্দু নিউজ: ব্রিটেনে জনপ্রিয় ফোন বিক্রেতা সপ কারফোনওয়ারহাউস ব্রিটেনে সাইবার এ্যাটাকের সম্মুখিন হয়েছে। যার ফলে প্রায় ২ দশমিক ৪ মিলিয়ন কাষ্টমার আক্রান্ত হবেন বলে ধারণা করা হচ্ছে। ইনফোরমেশন কমিশন অফিস পরীক্ষার পর তা নিশ্চিত করেছে বলে জানা যায়।

এর মধ্যে প্রায় ৯০ হাজার কাস্টমারদের সরাসরি ক্রেডিট কার্ড তথ্য রয়েছে বলে জানান কতৃপক্ষ। কারফোনওয়ারহাউসে কাস্টমারদের সংগৃহিত তথ্যের মধ্যে রয়েছে ঠিকানা, জন্মতারিখ, এবং ব্যাংকের যাবতীয় তথ্যাবলী। এসব কাস্টমার সাইবার এ্যাটাকের কারণে ক্ষতিগ্রস্থ হতে পারেন বলে সর্তক করা হয়েছে।

সাইবার এ্যাটাকের ঘটনাট বুধবার সনাক্ত করেছে কারফোনওয়ারহাউস কতৃপক্ষ। শনিবার জনসাধারণের জ্ঞাতার্থে অফিসিয়ালি তা প্রকাশ করা হয়। সাইবার এ্যাটাক থেকে বাচতে কারফোনওয়ারহাউস তাদের কাস্টমারদের আগাম কিছু নির্দেশনা দিয়েছে এগুলো হলো:

১. ব্যাংক একাউন্ট লেনদেনে বা ক্রেডিট কার্ড লেনদেনে নজর রাখা। সুনিদ্রিষ্ট কতৃপক্ষকে এ ব্যাপারে জানিয়ে রাখা। যাতে অস্বাভাবিক কিছু হলে অবশ্যই একাউন্ট হোল্ডার বা কার্ড হোল্ডারকে অবহিত করা। ২. অনলাইন একাউন্টের পাসওয়ার্ড দ্রুত পরিবর্তন করে নেয়া।

কারফোনওয়ারহাউস একাউন্ট হোল্ডাররা কোন কিছু আচ করতে পারলে বা সন্দেহ হলে সাথে সাথে ০৩০০ ১২৩ ২০৪০ এই নাম্বারে সাথে সাথে যোগাযোগ করতে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026