বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৫

সিলেটে পাশের হার ৭৪ দশমিক ৫৭ শতাংশ

সিলেটে পাশের হার ৭৪ দশমিক ৫৭ শতাংশ

শীর্ষবিন্দু নিউজ: সিলেট শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক সাটিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে জিপিএ ৫ পেয়েছে ১৩৫৬ জন। তবে গতবছর সিলেট শিক্ষাবোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছিল ২ হাজার ৭০ জন শিক্ষার্থী।

এবার সিলেটে পাসের হারও কমেছে। এবার সিলেটে পাস করেছে ৭৪ দশমিক ৫৭ শতাংশ পরীক্ষার্থী। কিন্তু গতবছর সিলেট বোর্ডে পাসের হার ছিলো ৭৯ দশমিক ১৬ শতাংশ। রবিবার সকালে সিলেট শিক্ষা বোর্ডের পরিক্ষা নিয়ন্ত্রক মো. আবদুল মান্নান খান ২০১৫ সালের এইচএসসি পরীক্ষার আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করেন।

এবার সিলেট শিক্ষা বোর্ডের অধীনে মোট ৫৮ হাজার ৬৩ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করেছিল। গত বছর বোর্ডে পরিক্ষার্থী সংখ্যা ছিল ৫৭ হাজার ৮৯৪ জন। সে হিসেবে এবার পরিক্ষার্থী বেড়েছে ১৬৯ জন। পরিক্ষার্থীর সংখ্যা বাড়লেও কমেছে পাস ও জিপিএ-৫ এর হার।

এবার বিজ্ঞান বিভাগ থেকে ৭,০৮৩ জন পরিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৬,২৮৬ জন। পাশের হার ৮৮.৭৫ %। মানবিক বিভাগ থেকে এবার ৩৯, ৩৪৫ জন পরিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ২৭,৭৯৩ জন। পাশের হার ৭০.৬৪ %। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এবার ১১,২৭৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে ৮,৯৪৯ জন। পাশের হার ৭৯.৩৮ ভাগ।

তিন বিভাগে মোট জিপিএ ১৩৫৬ । বিজ্ঞান বিভাগে ৯৩৮ জন, মানবিক বিভাগ থেকে ১৫০ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২৬৮ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। জিপিএ ৫ প্রাপ্তদের ৭৯৮ জন ছেলে এবং ৫৫৮ জন মেয়ে শিক্ষার্থী রয়েছে। এবারের সিলেট শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহনকারী কলেজের সংখ্যা ছিল ২০৩ টি এবার কলেজের সংখ্যা ২৩১ টি। কলেজের সংখ্যা বেড়েছে ২৮




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026