শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:২৯

ইস্ট লন্ডন মসজিদের আয়োজেন মুসলিম চ্যারিটি রান অনুষ্ঠিত

ইস্ট লন্ডন মসজিদের আয়োজেন মুসলিম চ্যারিটি রান অনুষ্ঠিত

শীর্ষবিন্দু নিউজ: কমিউনিটির মানুষের বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে ইস্ট লন্ডন মসজিদের উদ্যেগে অনুষ্টিত হল মুসলিম চ্যারিটি রান। প্রায় পাচ শতাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্টিত হয় এই চ্যারিটি রান।

৯ই আগষ্ট রোববার পূর্ব লন্ডনের ভিক্টোরিয়া পার্কে এই মসগিদের সাহাযার্থে এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে মানুসের উপস্থিতিতে ভরে যায় মাঠ প্রাঙ্গন। সকাল ১১ টায় শুরু হয় কমিউনিটির নানা বয়সের মানুষের অংশগ্রহণ। নির্ধারিত টি-শার্ট পরে সবাই নেমে পড়েন মূল প্রতিযোগিায়। প্রতিযোগিতার আগে সাবাই নিজেদের তৈরী করতে শরীর চর্চা করে নেন।

চ্যারিট রানে অংশগ্রহণকারীরা ৪টি ক্যাটাগরীতে ভাগ করে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান কার হয়। এরমধ্যে অনুর্ধ ১২ বঝর বয়সে বিজয়ী হন ইসমাইল মোহাম্মদ। ১৩ থেকে ১৭ বছর বয়স ক্যাটাগরীতে বিজয়ী হন মিকদাদ আনাম।

এরপর ১৮ থেকে ৩০ বছর বয়সী ক্যাটাগরীতে বিজয়ী হন শিহাব আলী। আর ৩৫ থেকে ৫০ বছর বয়সী ক্যাটাগরীতে বিজষী হোন রশীদ আফরোজ। বিশেষ লক্ষ্যনীয় ক্যাটাগরী ৫১ বা তার চেয়েও বেশী ক্যাটাগরীতে বিজয় হোন মোহাম্মদ শাহ আলম সরকার।

মসুলিম চ্যারিটি রান বিগত বছরগুলোতে রান ফর মস্ক নামে প্রচলিত ছিল। যা এবার মসজিদ কতৃপক্ষ মসুলিম চ্যারিটি রান নামে প্রথমবারের মতো শুরু করলেন। আর ভিন্নতার দিক থেকে এর বছর আরো অন্যান্য বিভিন্ন চ্যারাটি সংস্থাকেও সুযোগ দেয়া হয় তাদের ফান্ড যোগাড় করতে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026