রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩৩

যুক্তরাজ্য বিএনপির বিদ্রোহের মধ্যে লন্ডন সফরে আসছেন খালেদা জিয়া: প্রতিহতের ডাক দিয়েছে যুক্তরাজ্য আওয়ামীলীগ

যুক্তরাজ্য বিএনপির বিদ্রোহের মধ্যে লন্ডন সফরে আসছেন খালেদা জিয়া: প্রতিহতের ডাক দিয়েছে যুক্তরাজ্য আওয়ামীলীগ

শীর্ষবিন্দু নিউজ: সদ্য ঘোষিত যুক্তরাজ্য বিএনপির কমিটি নিয়ে রয়েছে নেতাকর্মীদের মধ্যে অসন্তোষের জ্বালানো আগুন। আর এই বিশৃঙ্গল পরিস্থিতির মধ্যে আগামী ১৪ই আগষ্ট লন্ডন সফরে আসছেন বিএনপি চেয়াপার্সন বেগম খালেদা জিয়া।

চোখের চিকিৎসার নামে তার এই সফর হলেও বিএনপির ঘনিষ্ট সূত্র মতে, আগাম নির্বাচন নিয়ে ছেলের সাথে শলা পরামর্শ করতেই বর্তমান পরিস্থিতে বিএনপি চেয়ারপার্সনের এই লন্ডন সফর। লন্ডনে বেগম খালেদা জিয়ার জন্য হোটেল বুকিং নিশ্চিত করা হয়েছে।

১০ দিনের ব্যাক্তিগত এই সফরে বেগম জিয়া থাকবেন ইস্ট লন্ডনের অভিজাত এলাকা ক্যানারী ওয়ার্ফের রেডিসন হোটেলে। তবে যুক্তরাজ্য বিএনপি এ ব্যাপারে মুখ খুলতে নারাজ।

অন্যদিকে, বিএনপি চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার লন্ডন সফরকে প্রতিহত করার ডাক দিয়েছে যু্ক্তরাজ্য আওয়ামীলীগ। যেকোনভাবেই হোক এদিন বেগম জিয়াকে লন্ডনে প্রবেশ করতে দেয়া হবে না। প্রবেশ বাধা, বিভিন্ন মিটিং মিছিল শ্লোগান নিয়ে ১৪ই আগষ্ট হিথরো বিমানবন্দরে উপস্থিত থাকবেন যুক্তরাজ্য আওয়ামীলাগের সকল স্তরের নেতা কর্মীরা।

বিশষভাবে উল্লেখ্য যে, গত ২০ জুলাই যুক্তরাজ্যে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর শুরু হয় যুক্তরাজ্য বিএনপিতে বিদ্রোহ, দাবদাহ। ত্যাগী, একটিভ, কর্মঠ নেতা-কর্মীরা বলেছেন তাদের কমিটিতে স্থান না দিয়ে অপমান, অপদস্থ করা হয়েছে। আর যারা সুবিধা ভোগী তাদেরকে স্থান দেয়া হয়েছে। বেশ কয়েকজিন নেতা কর্মীরা এ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজনও করেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026